Kolkata Derby: ডার্বি বয়কটের সিদ্ধান্ত নিল মোহনবাগান

মার্চের ১০ তারিখের ডার্বি (Kolkata Derby) বয়কট করার সিদ্ধান্ত নিল মোহনবাগান অ্যাথেলেটিক ক্লাব। ক্লাবের এই সিদ্ধান্ত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করেছে মোহনবাগান। টিকিটে দামের বৈষম্যের কারণে ডার্বি ...

By Rana Das

Published:

Updated:

Follow Us
East Bengal-Mohun Bagan Kolkata Derby

মার্চের ১০ তারিখের ডার্বি (Kolkata Derby) বয়কট করার সিদ্ধান্ত নিল মোহনবাগান অ্যাথেলেটিক ক্লাব। ক্লাবের এই সিদ্ধান্ত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করেছে মোহনবাগান। টিকিটে দামের বৈষম্যের কারণে ডার্বি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে সবুজ মেরুন শিবির।

   

বহু জল্পনার পর ঠিক করা হয়েছে ১০ মার্চেই ডার্বি হবে। সময় একটু পিছিয়ে দেওয়া হয়েছে। সন্ধ্যা সাড়ে ৮ টার সময় কিক অফ হওয়ার কথা। বহু প্রতীক্ষিত এই ম্যাচের দিনক্ষণ সংক্রান্ত জট ছাড়ার পর বিতর্ক শুরু হয় টিকিটের দাম নিয়ে।

এবারের ম্যাচ আয়োজনের দায়িত্বে রয়েছে ইস্টবেঙ্গল। টিকিটের দাম নির্ধারণের দায়িত্বও তাদেরই। টিকিটের দাম প্রকাশ্যে আসার পর থেকে বিতর্ক শুরু হয়। দামে বৈষম্য। আয়োজক দল ইস্টবেঙ্গল সমর্থকদের টিকিটের দাম কম রাখা হয়েছে। অনেকটাই বেশি বাগান সমর্থকদের জন্য ধার্য টিকিটের দাম।

টিকিটের দামে বৈষম্য প্রসঙ্গে আগেই প্রতিবাদ জানিয়েছিল মোহনবাগান। বাগান সচিব দেবাশীষ দত্ত আভাস দিয়েছিলেন, বড় কোনও পদক্ষেপ নিতে পারে ক্লাব।

বড় পদক্ষেপ নিল মোহনবাগান অ্যাথেলেটিক ক্লাব। মোহনবাগান ক্লাবের তরফে পোস্ট করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘অ্যাওয়ে ক্লাবের সমর্থকদের প্রায় দ্বিগুণ দামে টিকিট কাটতে হচ্ছে, এই দৃশ্য ফুটবল বিশ্বে বিরল। ইস্টবেঙ্গল ক্লাবের এই লজ্জাজনক সিদ্ধান্ত সুন্দর এই খেলাকে কালিমালিপ্ত করেছে, আঘাত করেছে সমর্থকদের আবেগে… এই ঘটনার প্রতিবাদে ১০ মার্চে হতে চলা ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচের কোনো টিকিট কেনা বা বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। বলা যেতে পারে আমরা এই ডার্বি বয়কট করছি।’

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google