গঙ্গার নিচে মেট্রো যাত্রায় মিলবে নেটওয়ার্ক, বিশেষ ব্যবস্থা কর্তৃপক্ষের

হাওড়া: মেট্রো যাত্রা বেশ আরামদায়ক৷ কিন্তু মেট্রোতে উঠলে সমস্যা হয় নেটওয়ার্কের৷ যেমন ঠিক মতো ফোনে কথা বলা যায় না, তেমনি কাজ করে না ইন্টারনেট৷ তাই যাত্রীদের সুবিধার্থে এবার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
delhi metro

হাওড়া: মেট্রো যাত্রা বেশ আরামদায়ক৷ কিন্তু মেট্রোতে উঠলে সমস্যা হয় নেটওয়ার্কের৷ যেমন ঠিক মতো ফোনে কথা বলা যায় না, তেমনি কাজ করে না ইন্টারনেট৷ তাই যাত্রীদের সুবিধার্থে এবার বিশেষ ব্যবস্থা নিতে চলেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ৷ যদিও এই বিশেষ ব্যবস্থা সব মেট্রো পথের জন্য নয়৷

মার্চের প্রথম সপ্তাহে বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সেই সময় এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুট গঙ্গার তলা দিয়ে মেট্রো পরিষেবার উদ্বোধন করতে পারেন তিনি৷ এই রুটের পাশাপাশি নিউ গড়িয়া-রুবি এবং জোকা-এসপ্ল‌্যানেড রুটের তারাতলা-মাঝেরহাট অংশের পরিষেবারও উদ্বোধন করতে পারেন তিনি৷

   

মেট্রো কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, ৪.৮ কিলোমিটার রুটে থাকা ৪টি স্টেশনে মিলবে অবিচ্ছিন্ন নেটওয়ার্ক পরিষেবা৷ বিশেষ যন্ত্র রাখা থাকবে প্রতিটি স্টেশনের মাটির ৩৫ মিটার গভীরে৷ দ্রুত এই পরিকাঠামো তৈরি করা হবে বলে জানানো হয়েছে৷ এই ব্যবস্থার পর যাত্রীরা সুবিধা পাবেন বলে আশাবাদী কর্তৃপক্ষ৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google