প্রেমে কি ধর্ম হয়! কী বলছেন Swara Bhaskar?

Swara Bhaskar: গতকাল অর্থাৎ ১৬ ই ফেব্রুয়ারি প্রথম বিবাহবার্ষিকী পালন করলেন অভিনেত্রী স্বরা ভাস্কর ও ফাহাদ আহমেদ। ক্যাপশনে স্বরা লিখেছেন, ‘আমরা দু’জনেই হিন্দু ও মুসলিম দুটি ভিন্ন ধর্মের।’ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Swara Bhaskar

Swara Bhaskar: গতকাল অর্থাৎ ১৬ ই ফেব্রুয়ারি প্রথম বিবাহবার্ষিকী পালন করলেন অভিনেত্রী স্বরা ভাস্কর ও ফাহাদ আহমেদ। ক্যাপশনে স্বরা লিখেছেন, ‘আমরা দু’জনেই হিন্দু ও মুসলিম দুটি ভিন্ন ধর্মের।’

এই প্রসঙ্গে অভিনেত্রীর আরও বক্তব্য, ‘তারপর ফাহাদও আমার থেকে এক বছরের ছোট। আমরা দু’জনেই যেখান থেকে এসেছি, আমাদের জগৎটা ছিল একেবারেই আলাদা। একটি বড় শহরের মেয়ে যে ইংরেজিতে কথা বলে এবং একটি ঐতিহ্যবাহী পশ্চিম ইউপি পরিবারের একটি ঐতিহ্যবাহী ছেলে যে উর্দু এবং হিন্দুস্তানিও বটে। তিনি একজন রিসার্চ স্কলার এবং রাজনীতিবিদ। এদিকে আমি একজন অভিনেত্রী’।

   
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Swara Bhasker (@reallyswara)

অভিনেত্রীর কথায়, ‘আমাদের দু’জনের পরিবারও আমাদের নিয়ে খুব চিন্তিত ছিল এই সিদ্ধান্ত সঠিক কিনা। আমরা দু’জনেই ২০১৯ সালের ডিসেম্বরে CAA-NRC বিক্ষোভের সময় একে অন্যকে চিনেছি। তারপর কখন একে অপরের হয়ে গিয়েছি বুঝতেই পারিনি’।

তিনি লিখেছেন আরও, ‘জ্ঞানী মানুষ বলে, বোকারাই তাড়াহুড়ো করে। ফাহাদ এবং আমি অবশ্যই বিয়ে করতে মুখিয়ে ছিলাম, কিন্তু আমরা একে অপরকে তিন বছর ধরে চিনি। আমরা দু’জনেই আমাদের প্রেমের শুরুটা জানি। দু’জনেই একে অপরের থেকে অনেক আলাদা। কিন্তু, আমরা একে অপরের পরিপূরক। ফাহাদ বিয়ের জন্য ২ থেকে ৩ বছর সময়ও চেয়েছিল। তারপর আমরা দু’জনেই কিছুদিনের মধ্যেই একে অপরের হয়ে যাই’।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Swara Bhasker (@reallyswara)

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google