আজ মেগা বৈঠকে নির্বাচনী লড়াইয়ের ‘গাইডলাইন’ প্রকাশ অভিষেকের

কলকাতা: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখা মেলেনি রেড রোডের ধর্না মঞ্চে৷ তবে আসন্ন লোকসভা নির্বাচনের আগে এবার আরও সক্রিয় ভূমিকায় অভিষেক৷ সূত্রের খবর, আজ অর্থাৎ শুক্রবার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কলকাতা: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখা মেলেনি রেড রোডের ধর্না মঞ্চে৷ তবে আসন্ন লোকসভা নির্বাচনের আগে এবার আরও সক্রিয় ভূমিকায় অভিষেক৷ সূত্রের খবর, আজ অর্থাৎ শুক্রবার ভার্চুয়ালি সাংগাঠনিক প্রস্তুতি বৈঠক করবেন তিনি৷

তৃণমূল সূত্রে খবর, বৈঠকে নির্বাচনী লড়াইয়ের ‘গাইডলাইন’ জানিয়ে দেবেন অভিষেক৷ ৪২টি কেন্দ্রের সমস্ত বুথে বিজেপি-সিপিএম এবং কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ের রণকৌশলও জানিয়ে দেবেন এই বৈঠকে৷ কেন্দ্রের বঞ্চনা এবং রাজ্যের উন্নয়ন-এই দুই ইস্যুকে সামনে রেখে কীভাবে বাড়ি-বাড়ি প্রচারে দল নামবে তাও তিনি বলে দেবেন৷

   

শুক্রবার বিকেল চারটে নাগাদ হবে এই ভার্চুয়ালি বৈঠক৷ যেহেতু একসঙ্গে প্রায় ৪০০ জনকে নিয়ে বৈঠক করার মতো জায়গা নেই৷ তাই ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠক হবে৷ সাংসদ, বিধায়ক ও ব্লক সভাপতিদের আগেই নির্দিষ্ট লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে৷ সেই লিঙ্কে ক্লিক করেই ঠিক চারটের সময় অভিষেকের সঙ্গে বৈঠকে যোগ দিতে হবে৷ এই বৈঠকে রাজ্যসভার চার প্রার্থীও থাকবেন বলেও জানা গিয়েছে৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google