কেমন আছেন বিজেপি নেতা সুকান্ত? জানালেন শুভেন্দু

কলকাতা: অসুস্থ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ সন্দেশখালিতে যাওয়ার সময় টাকিতে পুলিশের সঙ্গে ঝামেলার পর আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি৷ বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি৷ সেখানে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কলকাতা: অসুস্থ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ সন্দেশখালিতে যাওয়ার সময় টাকিতে পুলিশের সঙ্গে ঝামেলার পর আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি৷ বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি৷ সেখানে তাঁকে দেখতে গিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস এবং শুভেন্দু অধিকারী৷

হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের শুভেন্দু অধিকারী বলেন, ‘‘বর্তমানে সুকান্ত ভট্টাচার্য আইসিইউ-তে ভর্তি রয়েছেন৷ ওর পাঁজরে কোমরে খুব ব্যথা৷ বমি ভাব রয়েছে সুকান্তর৷ সেলাইন ছাড়া কিছু নিতে পারছেন না৷ ও আমাদের ইয়াং লিডার৷ ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন৷ ওনার ১০-১২ ঘণ্টার বিশ্রাম দরকার৷ হাসপাতালের উপর ভরসা আছে৷ চিকিৎসা ভালোই হচ্ছে৷ সব ঠিক হয়ে যাবে৷’’

   

প্রসঙ্গত, বুধবার টাকিতে পুলিশের গাড়ির বনেটে উঠে বিক্ষোভ দেখাচ্ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার৷ প্রবল ঝাঁকুনিতে গাড়ি থেকে পড়ে যান তিনি৷ সঙ্গে সঙ্গে সংজ্ঞাহীন হয়ে পড়েন৷ নিয়ে যাওয়া হয় বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের জরুরি বিভাগে৷ সেখানেই চিকিৎসাধীন ছিলেন বিজেপি রাজ্য সভাপতি৷ পরে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google