ফের পেয়েছেন আমন্ত্রণ, চলতি বছরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাবেন মমতা

কলকাতা: আগেও এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আসার জন্য কর্তৃপক্ষ আমন্ত্রণ করেছিল৷ কিন্তু সেই সময় তিনি যেতে পারেননি৷ কেন্দ্রের অসহযোগিতার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারেননি বলে অভিযোগ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কলকাতা: আগেও এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আসার জন্য কর্তৃপক্ষ আমন্ত্রণ করেছিল৷ কিন্তু সেই সময় তিনি যেতে পারেননি৷ কেন্দ্রের অসহযোগিতার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারেননি বলে অভিযোগ করা হয়৷ এবার চলতি বছরে ফের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়৷

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যাওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন৷ আগামী জুন মাসে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যেতে পারেন তিনি৷ এমনটাই নবান্ন সূত্রে জানা গিয়েছে৷ সেখানে পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতা করবেন তিনি৷ পাশাপাশি লন্ডন স্কুল অফ ইকনমিক্সের পড়ুয়াদের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর৷

   

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করার কারণ হিসেবে জানান হয়েছে, এরাজ্যের মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সংগ্রাম, রাজনৈতিক জীবনের উত্থান পতনের কাহিনী তাঁদের মুগ্ধ করেছে৷ তাই তাঁরা চান, এখানকার পড়ুয়াদের সঙ্গে তিনি নিজের অভিজ্ঞতা ভাগ করে নিক৷ এতে পড়ুয়ারা আরও বেশি উদ্বুদ্ধ হবে৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google