আরাবুলের গ্রেফতারিতে বাড়ছে অশান্তি, স্কুলের পিছনে উদ্ধার তাজা বোমা

ভাঙড়: কোনো নির্বাচনের আগে ভাঙড় থাকে শিরোনামে৷ ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগেও তা ব্যতিক্রম হল না৷ এমনটাই রাজনীতিতে কান পাতলে শোনা যাচ্ছে৷ বৃহস্পতিবার ভাঙড়ের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা আরাবুল ইসলাম ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ভাঙড়: কোনো নির্বাচনের আগে ভাঙড় থাকে শিরোনামে৷ ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগেও তা ব্যতিক্রম হল না৷ এমনটাই রাজনীতিতে কান পাতলে শোনা যাচ্ছে৷ বৃহস্পতিবার ভাঙড়ের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা আরাবুল ইসলাম গ্রেফতার হয়েছে৷ তাঁর গ্রেফতারের পর শুক্রবার থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়৷

শুক্রবার ভাঙড়ে পোলেরহাট-১ গ্রামপঞ্চায়েতের একটি স্কুলের পিছন থেকে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন উদ্ধার হয় তাজা বোমা৷ স্কুলের পিছন থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়৷ কে বা কারা এই বোমা রাখল, উদ্দেশ্যই বা কী, তা নিয়ে চলছে নানা জল্পনা৷

   

সেই সঙ্গে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে ভাঙড়ের কোচপুকুরে ব্যাপক উত্তেজনা ছড়ায় আইএসএফ ও তৃণমূলের মধ্যে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় বলেও অভিযোগ৷ দীর্ঘক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে পরিস্থিতি৷ তবে এখনও থমথমে এলাকা৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে চালতাবেড়িয়া অঞ্চলের কোচপুকুরে দলীয় পতাকা লাগাচ্ছিল তৃণমূল৷ আইএসএফের পতাকা ছিঁড়ে তৃণমূল নিজেদের পতাকা লাগাচ্ছিল বলে অভিযোগ ওঠে৷ যদিও পাল্টা তৃণমূলের অভিযোগ, আগে থেকেই পড়েছিল আইএসএফের পতাকা৷

 

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google