ধরনা মঞ্চ থেকে ১০ দিনের কর্মসূচি ঠিক করে দিলেন মমতা

কলকাতা: ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ৷ রেড রোডে আম্বেদকরের মূর্তির সামনে ৪৮ ঘণ্টার ধরনায় মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার থেকে এই ধরনা-কর্মসূচি শুরু হয়েছে৷ থাকবেন শনিবার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কলকাতা: ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ৷ রেড রোডে আম্বেদকরের মূর্তির সামনে ৪৮ ঘণ্টার ধরনায় মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার থেকে এই ধরনা-কর্মসূচি শুরু হয়েছে৷ থাকবেন শনিবার রাত পর্যন্ত৷ কিন্তু তারপরেও চলবে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার প্রতিবাদ৷

শুক্রবার ধরনা মঞ্চ থেকেই আগামী ১০ দিনের কর্মসূচি ঠিক করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই সঙ্গে তিনি জানালেন, রাতে তিনি ধরনা মঞ্চেই থাকবেন৷ কেউ চাইলে বাড়ি ফিরে যেতেই পারেন৷ তবে শনিবার ফের সকাল ১০টার মধ্যে রেড রোডে হাজির হতে হবে৷ শনিবার দলের সাংসদদেরও এই ধরনামঞ্চে যোগ দেওয়ার কথা রয়েছে৷

   

এদিন ধরনা মঞ্চ থেকে তিনি বলেন, ‘‘আমি ৩ তারিখ পর্যন্ত ধরনায় থাকছি৷ এরপর আমার কিছু প্রশাসনিক কাজ রয়েছে৷ তাতে আমি একটু ব্যস্ত হয়ে পড়ব৷ ‘এক দেশ এক ভোট’ নিয়ে বিশেষ কমিটির ডাকা বৈঠকে যোগ দিতে ৫ তারিখ আমায় দিল্লি যেতে হবে৷ কিন্তু আমার অনুপস্থিতিতে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে প্রতিবাদ কর্মসূচিতে যাতে কোনো ছেদ না পড়ে তার জন্য আমি তালিকা করে দিয়ে গেলাম৷ আগামী ১৩ তারিখ পর্যন্ত চলবে এই কর্মসূচি৷’’

আগামী ৪ তারিখ প্রতিবাদ কর্মসূচির দায়িত্বে থাকবে যুব তৃণমূল৷ ৫ জানুয়ারি টিএমসিপির নেতৃত্বে হবে এই কর্মসূচি৷ ৬ তারিখ কর্মসূচির নেতৃত্বে থাকবে মহিলা তৃণমূল কংগ্রেস৷ ৭ তারিখ তৃণমূলের শ্রমিক সংগঠন অর্থাৎ মানস ভুঁইঞা, দোলা সেনের নেতৃত্বে হবে প্রতিবাদ৷ ৮ জানুয়ারি দলের সংখ্যালঘু ও অনগ্রসর শ্রেণির প্রতিনিধি অর্থাৎ বীরবাহা হাঁসদা, সুকুমার মাহাতোরা কর্মসূচির দায়িত্বে থাকবেন৷

৯ তারিখ দক্ষিণ ২৪ পরগনা, ১০ তারিখ উত্তর ২৪ পরগনা, ১১ তারিখ হাওড়া, ১২ তারিখ হুগলি, ১৩ তারিখ পূর্ব ও পশ্চিম বর্ধমানের জেলা নেতৃত্ব প্রতিবাদ কর্মসূচি করবেন৷ ১৪ তারিখ মেদিনীপুর জেলা নেতৃত্বকে কর্মসূচির দায়িত্ব দিলেও পরে সরস্বতী পুজোর কারণে তা বাতিল করে দেন তিনি৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google