১ কোটিরও বেশি আয় করে রেকর্ড গড়ল বেঙ্গল সাফারি

শিলিগুড়ি: ৯ বছর আগে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এরপর থেকে ওই পার্কে একাধিক পশু-পাখি নিয়ে আসা হয়৷ প্রথম দিকে লেপার্ড, হাতি, ময়ূর, ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

শিলিগুড়ি: ৯ বছর আগে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এরপর থেকে ওই পার্কে একাধিক পশু-পাখি নিয়ে আসা হয়৷ প্রথম দিকে লেপার্ড, হাতি, ময়ূর, ফিশিং ক্যাট নিয়ে আসা হয়৷ পরবর্তী সময়ে দুটি রয়েল বেঙ্গল টাইগার ওই পার্কে রাখা হয়৷

ওই দুটি বাঘের মিলনের পর সাফারি পার্কে ধীরে ধীরে রয়েল বেঙ্গলের সংখ্যা বাড়তে থাকে৷ এরপর বাঘ দেখতেই সাফারি পার্কে পর্যটকদের আনাগোনা বাড়ে৷ এই বাঘগুলির মধ্যে বিশেষ আকর্ষণ ছিল রয়েল বেঙ্গল টাইগার শীলার প্রথম সন্তান সাদা বাঘ কিকা৷ শীলাই সাফারি পার্কে তিনবার অন্তঃসত্ত্বা হয়েছে৷ সব মিলিয়ে এখন শীলার ১১ জনের সংসার৷ এরপরই ভিড় বাড়তে থাকে বেঙ্গল সাফারিতে৷

   

শিলিগুড়ির বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ জানিয়েছে, ৯ বছরের ইতিহাসে এই প্রথম জানুয়ারি মাসে ১ কোটিরও বেশি টাকা আয় করেছে৷ আয়ের পাশাপাশি পর্যটকের সংখ্যার বিচারেও রেকর্ড করেছে এই পার্ক৷ গত মাসে সাফারি পার্কে ৬২ হাজার ৫২০টি টিকিট বিক্রি হয়েছে৷ যা সাফারির ইতিহাসে প্রথম৷ শুধু গত মাসেই ১ কোটি ১০ লক্ষ ৫২ হাজার ৯২০ টাকা আয় হয়েছে৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google