টেস্টে ফেল, পরীক্ষাকেন্দ্রে জাল অ্যাডমিট কার্ডসহ পাকড়াও পরীক্ষার্থী

হুগলি: শুক্রবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা৷ আর প্রথম দিনেই একের পর এক ঘটনা প্রকাশ্যে এসেছে৷ প্রশ্ন ফাঁস রুখতে পর্ষদ এবছর একগুচ্ছ নিয়ম চালু করেছে৷ কিন্তু তবুও রোখা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
school reopen in west bengal

হুগলি: শুক্রবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা৷ আর প্রথম দিনেই একের পর এক ঘটনা প্রকাশ্যে এসেছে৷ প্রশ্ন ফাঁস রুখতে পর্ষদ এবছর একগুচ্ছ নিয়ম চালু করেছে৷ কিন্তু তবুও রোখা যায়নি প্রশ্ন ফাঁসের মতো ঘটনা৷ অন্যদিকে, সকলেরই জানা মাধ্যমিক পরীক্ষার আগে প্রতিটি স্কুলে দশম শ্রেণিতে টেস্ট পরীক্ষা হয়৷

তেমনি উত্তরপাড়া অমরেন্দ্রনাথ বিদ্যাপীঠে টেস্টে পাশ করতে পারেনি এক ছাত্র৷ তাই নিয়ম মাফিক মাধ্যমিক পরীক্ষায় বসার জন্য স্কুলের পক্ষ থেকে অনুমতি পায়নি৷ দেওয়া হয়নি অ্যাডমিট কার্ড৷ কিন্তু অন্যের অ্যাডমিট কার্ড ফটোকপি করে মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়ে ওই ছাত্র৷

   

জানা গিয়েছে, ওই ছাত্রটি উত্তরপাড়ার অমরেন্দ্রনাথ বিদ্যাপীঠে পড়ে৷ দশম শ্রেণির পরীক্ষায় টেস্টে পাশ করতে পারেনি সে৷ তাই তাকে দেওয়া হয়নি অ্যাডমিট কার্ড৷ নিয়মিত স্কুলেও যেত না পড়ুয়া৷ অথচ শুক্রবার ভদ্রকালী হাইস্কুলে মাধ্যমিক পরীক্ষা দিতে চলে আসে সে৷ অ্যাডমিট কার্ড পরীক্ষাকেন্দ্রে গিয়ে দেখায়৷ তাতে রোল নম্বরে কালি দেওয়া ছিল৷ ফলে অ্যাডমিট কার্ড পরীক্ষা করতে গিয়ে বিষয়টি নজরে আসে পরীক্ষকদের৷

বাকি পরীক্ষরদেরও ডেকে আনেন৷ গোটা বিষয়টি সন্দেহ হয় তাঁদের৷ এরপর স্কুল কর্তৃপক্ষ ওই ছাত্রের স্কুল অমরেন্দ্র বিদ্যাপীঠে খবর দেয়৷ পর্ষদের দায়িত্বে থাকা আধিকারিকদেরও জানানো হয়৷ ভদ্রকালী স্কুলে গিয়ে তাঁরা ছাত্রের সঙ্গে কথা বলেন৷ অ্যাডমিট কার্ড পরীক্ষা করে দেখেন৷ তখনই পর্দাফাঁস৷ ওই ছাত্র নিজেই স্বীকার করে নেয়, আসলে টেস্ট পরীক্ষাতেই উত্তীর্ণ হতে পারেনি সে৷ বন্ধুর অ্যাডমিট কার্ড ফটো কপি করে পরীক্ষা দিতে চলে আসে৷ যাতে ধরা না পড়ে, তাই পেনের কালি ফেলে দেয় রোল নম্বরের ওপর৷

ঘটনা প্রকাশ্যে আসতেই ছাত্রকে পরীক্ষায় আর বসতে দেওয়া হয়নি৷ খবর দেওয়া পরিবারের সদস্যদের৷ অমরেন্দ্র বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত রায় বলেন, “ওই ছাত্রে স্কুলে উপস্থিতি অনিয়মিত। অ্যাডমিট কার্ডটি আসল নয়৷ স্বাভাবিকভাবেই ওর পরীক্ষায় বসার কথা নয়৷ তাই পরীক্ষা দিতে দেওয়া হয়নি৷”

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google