ফের খাবারে সন্ধানে চা-বাগানে দেখা মিলল চিতার

জলপাইগুড়ি: সূর্য ডুবতেই বন্ধ হয়ে যাওয়া চা-বাগানে অবাধে ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ৷ তার গতিবিধির ভিডিও করে স্যোশাল মিডিয়ায় শেয়ার করেছেন এক ব্যক্তি৷ মুহূর্তের মধ্যে ওই ভিডিওটি হয়ে যায় ভাইরাল৷ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Leopard Caged in Jalpaiguri

জলপাইগুড়ি: সূর্য ডুবতেই বন্ধ হয়ে যাওয়া চা-বাগানে অবাধে ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ৷ তার গতিবিধির ভিডিও করে স্যোশাল মিডিয়ায় শেয়ার করেছেন এক ব্যক্তি৷ মুহূর্তের মধ্যে ওই ভিডিওটি হয়ে যায় ভাইরাল৷ সেই সঙ্গে ছড়ায় আতঙ্ক৷ ঘটনাটি জলপাইগুড়ির মেটেলি ব্লকের বড়দিঘি চা বাগানের টিলাবাড়ি ডিভিশন এলাকায়৷

জানা গিয়েছে, জাতীয় সড়কের পাশে ওই চা বাগানে ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘটি৷ বৃহস্পতিবার রাতে লাটাগুড়ি থেকে ধূপঝোড়ায় স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন উত্তর ধূপঝোড়ার রাখিদুল ইসলাম৷ সেই সময় তাঁর নজরে পড়ে টিলাবাড়ি ওজন লাইন সংলগ্ন এলাকায় জাতীয় সড়ক পার হচ্ছে একটি পূর্ণবয়স্ক চিতা৷

   

সঙ্গে সঙ্গে রাখিদুল ইসলাম নিজের ফোনটি বের করে চিতাবাঘটির ভিডিও করা শুরু করেন৷ ওই ভিডিও-তে দেখা যায় চিতাবাঘটি সড়কের পাশে চা বাগানে ঘোরাফেরা করছে৷ টিলাবাড়ির ওই চা বাগান এলাকার পাশেই রয়েছে গরুমারা জঙ্গল৷ বনদফতর কর্মীদের অনুমান, গরুমারা জঙ্গল থেকেই চিতাবাঘটি চা বাগানে এসেছে৷

বনদফতরের খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে বলেন, ‘‘চা বাগান সংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দাদের রাতে সাবধানে থাকা দরকার৷ সেই প্রচার আমরা সময় সময় করে থাকি৷ খাদ্যের সন্ধানে রাতে গভীর জঙ্গল থেকে লোকালয়ে বেরিয়ে আসে চিতাবাঘ৷ ভিডিও-তে দেখতে পাওয়া চিতাটি ফের জঙ্গলে ফিরে গিয়েছে৷’’

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google