প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় মর্মান্তিক পরিণতি অষ্টম শ্রেণির ছাত্রীর

মালদহ: প্রেমের প্রস্তাবে রাজি হয়নি বছর ১৩-র নাবালিকা৷ তারই মাশুল দিতে হল তাকে৷ রাস্তায় অতর্কিতে হামলা করা হয়৷ গলা কেটে খুনের চেষ্টা করা হয় ওই নাবালিকাকে৷ ঘটনায় পলাতক ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

মালদহ: প্রেমের প্রস্তাবে রাজি হয়নি বছর ১৩-র নাবালিকা৷ তারই মাশুল দিতে হল তাকে৷ রাস্তায় অতর্কিতে হামলা করা হয়৷ গলা কেটে খুনের চেষ্টা করা হয় ওই নাবালিকাকে৷ ঘটনায় পলাতক অভিযুক্ত৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহের আটমাইল এলাকায়৷ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে৷

জানা গিয়েছে, মঙ্গলবার স্কুল থেকে বাড়ি ফিরছিল অষ্টম শ্রেণির ছাত্রী৷ সেই সময় তাকে রাস্তায় ফেলে ছুরি দিয়ে গলায় আঘাত করার অভিযোগ ওঠে৷ ঘটনার মুহূর্তের ছবি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়৷ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়াতেই হামলা বলে প্রাথমিক অনুমান৷ খবর পেয়ে এলাকায় পৌঁছায় মালদহ থানার পুলিশ৷

   

ঘটনার পরেই উজ্জ্বল মণ্ডল নামে অভিযুক্ত যুবক গা ঢাকা দিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে৷ জখম স্কুল ছাত্রীর বাড়ি গোয়ালপাড়া এলাকায়৷ পুরাতন মালদহের আটমাইল এলাকার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অষ্টম শ্রেণিতে পাঠরত ওই স্কুল ছাত্রী৷ প্রতিদিনের মতো এদিন দুপুর নাগাদ স্কুল ছুটি হওয়ার পর দিদি-সহ কয়েকজন পাড়ার বান্ধবীদের সঙ্গে রাস্তা দিয়ে হেঁটে বাড়িতে ফিরছিল ওই ছাত্রী৷

পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে জানায়, স্কুল থেকে ফেরার সময় রাস্তায় অতর্কিতে ছুরি হাতে তার ওপর ঝাঁপিয়ে পড়ে স্থানীয় ওই যুবক৷ অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে রাস্তায় ফেলে গলার নলি কেটে খুনের চেষ্টা করে ওই যুবক৷ ঘটনার সময় মেয়েটি তারস্বরে চিৎকার করতে শুরু করে৷

তার চিৎকারে এলাকার লোকরা ঘটনাস্থলে ছুটে আসে৷ সেই সময় অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ জখম স্কুলছাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ওই ছাত্রীর গলায় গুরুতর জখম রয়েছে৷ অভিযুক্তের বাড়ি স্কুল লাগোয়া৷ তাই ঘটনার পর থেকে স্কুল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে৷

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে অভিযুক্ত যুবক উজ্জল মন্ডল ওই স্কুল ছাত্রীকে প্রেমের জন্য প্রস্তাব দিত৷ রাজি না হয় বারংবার তাকে মানসিকভাবে চাপ দেওয়া হচ্ছিল। এরপরই তার উপর হামলা চালায় ওই যুবক৷ ঘটনার পরেই অভিযুক্ত যুবক ও তার পরিবারের লোকজন গা ঢাকা দিয়েছে৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷ অন্যদিকে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ ও ছাত্রীর পরিবার৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google