দিল্লির মসনদ থেকে মোদী উৎখাতে মমতা-অরবিন্দ বৈঠক

নিউজ ডেস্ক: বাংলায় ব্যাপক সাফল্যের পর তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার টার্গেট দিল্লির মসনদ দখল৷ সেই লক্ষ্যে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর দিল্লিতে ঘাঁটি করেছেন মমতা৷ মঙ্গল এবং ...

By Rana Das

Published:

Updated:

Follow Us
After 'tea' with Sonia Gandhi, Mamata Banerjee meets Arvind Kejriwal in Delhi

নিউজ ডেস্ক: বাংলায় ব্যাপক সাফল্যের পর তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার টার্গেট দিল্লির মসনদ দখল৷ সেই লক্ষ্যে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর দিল্লিতে ঘাঁটি করেছেন মমতা৷ মঙ্গল এবং বুধবার জাতীয় রাজনৈতিকস্তরে একের পর এক বৈঠক করছেন তিনি৷ প্রতিটি বৈঠকের পরেই মমতার চোখেমুখে ছিল দিল্লি দখল নেওয়ার দৃঢ় সংকল্প৷

বুধবার সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকের দিল্লির মুখ্যমন্ত্রী পর অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন বিকেলে অরবিন্দ কেজরিওয়াল তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে যান। তাঁদের মধ্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে।

   

সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকের পরে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, যথেষ্ট ইতিবাচক হয়েছে তাদের বৈঠক৷ আগামিদিনে এই বৈঠকের ভালো ফল আশা করছেন তৃণমূল সুপ্রিমো বলেও জানান সংবাদমাধ্যমকে৷ কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে দেশের সমস্ত বিরোধী দলগুলিকে একত্র করতেই দিল্লি সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google