ভয়ঙ্কর কাটবে ২০২৪, কী বলছে বাবা ভাঙার ভবিষ্যদ্বাণী

নিজস্ব সংবাদদাতা: বছরের পর বছরের একের পর এক ভবিষ্যতবাণী মিলে যাচ্ছে তাঁর৷ অথচ তিনি কিন্তু বর্তমানে বেঁচে নেই আর৷ আজ থেকে ২৭ বছর অর্থাৎ ১৯৯৬ সালে তিনি মারা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

নিজস্ব সংবাদদাতা: বছরের পর বছরের একের পর এক ভবিষ্যতবাণী মিলে যাচ্ছে তাঁর৷ অথচ তিনি কিন্তু বর্তমানে বেঁচে নেই আর৷ আজ থেকে ২৭ বছর অর্থাৎ ১৯৯৬ সালে তিনি মারা গিয়েছেন৷ সেই সময় আগামিদিনে কী কী হতে পারে, সেই সব নিজর মুখে বলে গিয়েছিলেন তিনি৷ তাঁর করে এই ভবিষ্যতবাণীগুলি বছরের পর বছর মিলে যাচ্ছে৷ এমনটাই দাবি একাধিক মহলের৷

তবে কে এই ব্যক্তি? ইনি হলেন বাবা ভাঙা৷ তিনি ছিলেন বুলগেরিয়ার রহস্যময় ও আধ্যাত্মিক শক্তিসম্পন্ন ব্যক্তি৷ অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন তিনি৷ জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন বুলগেরিয়ার কুজহু পার্বত্য অঞ্চলের রুপিটি নামক স্থানে৷ ১৯১১ সালের ৩১ জানুয়ারি উসমানীয় সাম্রাজ্যের স্ট্রোমিকাতে জন্মগ্রহণ করেন বাবা ভঙ্গ৷ শোনা যায়, বাবা ভাঙা যখন ১২ বছর বয়স ছিল, তখন একদিন বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে সে প্রবল ঝড়ের মধ্যে আটকে যায়৷

   

সেই ঝড় বাবা ভাঙাকে অনেক দূর পর্যন্ত উড়িয়ে নিয়ে যায়৷ বেশ কয়েক বছর পর যখন তাকে খুঁজে পাওয়া যায় তখন দেখা যায়, তাঁর দুটো চোখের অবস্থা ভীষণই খারাপ৷ চোখের কোটরে ধুলোবালি, ময়লা ঢুকে তাঁর চোখের উপর শক্ত আবরণ তৈরি হয়েছে৷ পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় চিকিৎসা করানো সম্ভব হয়নি৷ ভাগ্যের পরিণতি মেনেই আজীবন অন্ধ হয়ে কাটাতে হয় তাঁকে৷

আসন্ন ২০২৪ কি কি হতে পারে তার একটা আভাস এই প্রতিবেদনে৷ তিনি ২০২৪ সালের ৭ টি ঘটনা নিয়ে বলে গিয়েছিলেন৷

১. বিশ্বের অর্থ ব্যবস্থায় সংকটবাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুযায়ী ২০২৪ সালে বড়সড় আর্থিক সংকট আসতে পারে৷ এই সময়ে ঋণের বোঝা বাড়তে থাকবে৷ পাশাপাশি জমি-ভূমি সংক্রান্ত অবসাদও বজায় থাকতে পারে৷ এর ফলে বিশ্বের অর্থ ব্যবস্থায় আঘাত লাগবে৷

২. ২০২৪ সালে অনেক প্রাকৃতিক বিপর্যয় নেমে আসতে পারে বলে তিনি বলে গিয়েছেন৷ জলবায়ুর পরিবর্তন হবে৷ বিশ্ব উষ্ণায়ন এবং ভূমিকম্পের কারণে পরিস্থিতি আরও খারাপ হবে৷ তাপমাত্রার পরিবর্তন হবে৷ বাবা ভাঙার ভবিষ্যদ্বাণী অনুসারে, ২০২৪ সালে হিমবাহ গলে যাওয়ার কারণে উপকূলীয় শহরগুলি জলে তলিয়ে যাবে৷ শীতল জায়গাগুলো ও গরম হতে থাকবে৷

৩. সাইবার হানাআবার ২০২৪ সালে সাইবার হানার ইঙ্গিত দিয়েছেন এই ভবিষ্যৎবক্তা৷ তাঁর মতে হ্যাকাররা ২০২৪ সালে পাওয়ার গ্রিড ও ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে হামলা করতে পারেন৷ এই ঘটনা রাষ্ট্রীয় নিরাপত্তাকে বিঘ্নিত করতে পারে৷

৪. ২০২৪ সালে বিশ্বব্যাপী আর্থিক সংকট ও মন্দা দেখা দেবে। বিভিন্ন দেশের মধ্যে ভৌগলিক কারণে রাজনৈতিক উত্তেজনা তৈরি হতে পারে৷

৫. চিকিৎসা ক্ষেত্রে সাফল্যএই সমস্ত দুঃসংবাদের মাঝে কিছু স্বস্তির ভবিষ্যদদ্বাণী করেছেন তিনি৷ বাবা ভাঙ্গার মতে ২০২৪ সাল চিকিৎসা ক্ষেত্রে দারুণ উন্নতি করবে৷ ক্যান্সার অ্যালজইমার্সের মতো রোগের ক্ষেত্রে নতুন চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃত হবে৷

৬. বাবা ভাঙা জানিয়েছিলেন ২০২৪ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর প্রাণঘাতী হামলার চেষ্টা হবে৷ সেই ঘটনায় জড়িত থাকবেন তাঁরই দেশের একজন৷

৭. কোয়ান্টাম কম্পিউটিং-এ বড় ধরনের অগ্রগতি হবে বলেও ভবিষ্যদ্বাণী করেছিলেন বাবা ভাঙা৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google