TMC: তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে বিপুল টাকা বাজেয়াপ্ত

রাজ্যে ফের টাকার পাহাড়। ফের বেআইনি টাকার হদিস। এ বার টাকা মিলেছে মুর্শিদাবাদের সাগরদিঘির তৃণমূল (TMC) বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়ি থেকে। আয়কর তল্লাশি চলছে সকাল থেকে। বাইরন বিশ্বাস ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
byron biswas

রাজ্যে ফের টাকার পাহাড়। ফের বেআইনি টাকার হদিস। এ বার টাকা মিলেছে মুর্শিদাবাদের সাগরদিঘির তৃণমূল (TMC) বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়ি থেকে। আয়কর তল্লাশি চলছে সকাল থেকে।

বাইরন বিশ্বাস সাগরদিঘির উপনির্বাচনে কংগ্রেস ও বাম জোটের হয়ে জিতেছিলেন। জনের পর তিনি তৃণমূল যোগ দেন। বর্তমানে তিনি তৃণমূল বিধায়ক। ফলে তার বাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বান্ডিল বান্ডিল টাকার হদিস মেলায় কংগ্রেস ও সিপিআইএম বল ঠেলছে তৃণমূলের দিকে। জেলা তৃণমূল নীরব। আয়কর অভিযান রাতভর চলবে বলেই জানা গেছে। কমপক্ষে ষাট লাখ টাকা মিলেছে। এর সাথে বিপুল পরিমাণ জমির দলিলও রয়েছে।

   

রাতেই তীব্র উত্তেজনা সাগরদিঘিতে। বাইরন তৃণমূলে যোগদানের পর থেকে এলাকায় যেমন ক্ষোভ ছড়িয়েছিল এবার তার বাড়িতে টাকার পাহাড় পাওয়ার খবরে ফের সরগরম সারাদিঘি। বাইরনের সাথে তৃণমূলের দ্বিতীয় শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠতা।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google