Weather Today: চলতি সপ্তাহে শীত কমবে না

Weather Today: সকাল থেকে আকাশ পরিষ্কার। কোনও কোনও জায়গায় হাল্কা কুয়াশা রয়েছে। আগামী চার দিন উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে।  দিনের ও রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন ...

By Rana Das

Published:

Updated:

Follow Us
Weather Forecast winter

Weather Today: সকাল থেকে আকাশ পরিষ্কার। কোনও কোনও জায়গায় হাল্কা কুয়াশা রয়েছে। আগামী চার দিন উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে।  দিনের ও রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। অর্থাৎ শীত যেমন রয়েছে তেমনই থাকতে চলেছে। যদিও এদিন কলকাতা-সহ বিভিন্ন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়েছে।

মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিনের পাশাপাশি বুধবারে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তনের পূর্বাভাস আপাতত নেই।

   

মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিনের পাশাপাশি বুধবার দক্ষিণবঙ্গেরও সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আপাতত রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের পূর্বাভাস নেই।

আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৪ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ, সর্বনিম্ন ৪৬ শতংশ। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। সোমবার যা ছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দফতর জানিয়েছে বঙ্গোপসাগর থেকে ঢোকা জলীয় বাষ্পের কারণে উত্তর ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে চলেছে। ২২ ডিসেম্বরের পর থেকে আবহাওয়া মেঘলা থাকতে পারে। মেঘলা আবহাওয়ার সঙ্গে অন্য কিছুর পরিবর্তন হবে কিনা তা দিন কয়েক পরে বলতে পারবে আবহাওয়া দফতর।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google