ISL Clash: বদলার লড়াইয়ে মাঠে নামছে মোহনবাগান সুপারজায়ান্টস

আজ আইএসএলে (ISL) পেদ্রো বেনোলিকের নর্থইস্ট ইউনাইটেডের (North East United) মুখোমুখি হবে মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan Supergiants)। ওডিশা ম্যাচ ভুলে এখন এই ম্যাচ জেতার দিকেই নজর দিতে চান ...

By Rana Das

Published:

Follow Us
Mohun Bagan Supergiants

আজ আইএসএলে (ISL) পেদ্রো বেনোলিকের নর্থইস্ট ইউনাইটেডের (North East United) মুখোমুখি হবে মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan Supergiants)। ওডিশা ম্যাচ ভুলে এখন এই ম্যাচ জেতার দিকেই নজর দিতে চান ফেরেন্দো। তবে চোটের সমস্যা এখনো ভাবাচ্ছে দলকে। তবে এই ম্যাচে সাহাল আব্দুল সামাদ না থাকলেও মুম্বাই ম্যাচ থেকে ফিরতে পারেন তিনি।

আরও পড়ুন: Cliford Miranda: জেসনের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন মিরান্ডা 

   

অন্যদিকে, অনেকটাই সুস্থ হয়ে গিয়েছেন অনিরুদ্ধ থাপা। তাই সব ঠিকঠাক থাকলে মুম্বাই ম্যাচে মাঠে দেখা যেতে পারে এই তারকা ফুটবলারকে। এছাড়াও সময়ের সাথে সাথে সুস্থ হয়ে উঠছেন বাগানের আরেক অজি তারকা দিমিত্রি পেট্রাতোস। তাই আসন্ন ম্যাচে যে তিনি কামব্যাক করবেন তা বলার অপেক্ষা রাখে না। তবে এখনি হয়ত তাকে গোটা ম্যাচ খেলানোর ঝুঁকি নেবে না ম্যানেজমেন্ট। এই টুর্নামেন্টের গত ম্যাচে ওডিশার বিপক্ষে কোনো রকমে ড্র করে দল। পিছিয়ে থাকতে হলেও কোনো রকমে মান বাঁচিয়ে ছিলেন আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু। তবে এবার বদলার লড়াই।

আরও পড়ুন: East Bengal-Mumbai City FC: মশালবাহিনীর রাতের ঘুম কেড়েছেন স্টুয়ার্ট, মান রাখতে পারবেন ক্লেটনরা? 

উল্লেখ্য, গত বছর অনবদ্য পারফরম্যান্স থাকলেও জন আব্রাহামের এই ফুটবল দলের কাছেই আটকে যেতে হয়েছিল মোহনবাগান দলকে। সেবার এই অ্যাওয়ে ম্যাচেই ১-০ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল নর্থইস্ট ইউনাইটেড। সেকথা মনে রয়েছে সকলের। তাই আজ একদিকে যেমন নিজেদের পুরোনো মর্যাদা ফেরানোর লড়াই রয়েছে বাগান কোচ হুয়ান ফেরেন্দোর অন্যদিকে, ঠিক তেমনভাবেই জয়ের ধারা বজায় রাখার লক্ষ্য থাকবে এই ফুটবল দলের। সেইমতো নিজেদের একাদশ সাজাবেন বেনোলিক। এক্ষেত্রে বাগান তারকা দিমিত্রি পেট্রাতোস থেকে শুরু করে আরও একাধিক ফুটবলারদের চোটের সমস্যাকে কাজে লাগাতে চাইবেন তারা সকলে।

আরও পড়ুন: Bengaluru FC: রেফারির বিরুদ্ধে ক্ষোভ উগরে BFC কর্ণধার বললেন- ‘পুরো তামাশা’ 

গত কয়েকদিন আগেই নিজেদের ঘরের মাঠে নর্থইস্ট ইউনাইটেড দলকে ৫-০ গোলে পরাজিত করেছে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল দল। যার দরুণ এই ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় জয় এসেছে তাদের। এবার সেই ধারা মেনে আদৌও কতটা কার্যকরী থাকে মোহনবাগান, এখন সেটাই দেখার।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google