Mohammedan SC: ব্যাপক সমস্যায় মহামেডান, বড়সড় শাস্তি পেলেন দুই বিদেশি

এই ফুটবল সিজনের প্রথম থেকেই ব্যাপক ছন্দে রয়েছে ব্ল্যাক প্যান্থার্স (Mohammedan SC)। এবছর প্রিমিয়ার ডিভিশন লিগে ময়দানের বাকি দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টস দলকে হারিয়ে ...

By Rana Das

Published:

Follow Us
Alexis Nahuel Gómez and Mirjalol Kasimov

এই ফুটবল সিজনের প্রথম থেকেই ব্যাপক ছন্দে রয়েছে ব্ল্যাক প্যান্থার্স (Mohammedan SC)। এবছর প্রিমিয়ার ডিভিশন লিগে ময়দানের বাকি দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টস দলকে হারিয়ে খেতাব নিশ্চিত করে রেড রোডের এই ফুটবল ক্লাব। যারফলে, কয়েক দশক পর টানা তিনবার কলকাতা লিগের খেতাব নিশ্চিত করে মহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এখানেই শেষ নয়।

এবারের আইলিগে ও সেই পারফরম্যান্স ধরে রাখাই অন্যতম লক্ষ্য আন্দ্রে চেরনিশভের ছেলেদের। সেইমতো একের পর এক ম্যাচ জয় করে চলেছে মহামেডান স্পোটিং ক্লাব। প্রথমে আইলিগ জয়ী আইজল এফসিকে হারিয়ে নিজেদের যাত্রা শুরু করে সাদা-কালো ব্রিগেড। তারপর দ্বিতীয় ম্যাচে শক্তিশালী শিলং লাজং এফসির বিপক্ষে ড্র করতে হলেও তৃতীয় ম্যাচে সুদেবা দিল্লির বিপক্ষে বড় ব্যবধানে জয় পায় ডেভিডরা। এমনকি পরবর্তীতে নিজেদের অ্যাওয়ে ম্যাচে চার্চিল ব্রাদার্স ও রাজস্থান ইউনাইটেডের মতো দলকে ও ধরাশায়ী করে ডেভিড-বিকাশরা।

   

তবে এবার এক নয়া সমস্যার সম্মুখীন হল এবারের কলকাতা লিগ জয়ীরা। বলতে গেলে শাস্তির মুখে পড়তে হল সাদা-কালো ব্রিগেডের দুই দাপুটে বিদেশিকে। যাদের মধ্যে রয়েছেন আর্জেন্টাইন তারকা অ্যালেক্সিস গোমেজ আর কাশিমভ। উল্লেখ্য, রাজস্থানের বিপক্ষে খেলার আগের ম্যাচে রেফারির সঙ্গে বিবাদে জড়িয়েছিল এই দুই ফুটবলার। তার যেরে লাল কার্ড দেখতে হয়েছিল দুইজনকেই। তারজন্য রাজস্থান ম্যাচে নামতে পারেননি তাদের কেউ। তবে ইন্টারকাশি ম্যাচে তাদের নামানোর আশা করা হলেও এবার দেখা দিল আরেক সমস্যা।

জানা গিয়েছে, তাদের শেষ ম্যাচে রেফারিকে অপমানজনক মন্তব্য করার জন্য নাকি এবার কাশিমভকে মোট আট ম্যাচ ও অ্যালেক্সিস গোমেজ আরও তিন ম্যাচ থাকতে হবে মাঠের বাইরে। যা নিঃসন্দেহে বিরাট ধাক্কা দলের পক্ষে।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে এমন কি ঘটল যে তার জন্য এতবড় শাস্তি দেওয়া হল দুই দাপুটে ফুটবলারকে। এই পরিস্থিতিতে হয়ত এবার ডিসিপ্লিনারি কমিটিতে দ্বারস্থ হবে মহামেডান স্পোর্টিং ক্লাব।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google