Chhattisgarh: ছত্তিসগড়ে ভোট শুরুতেই মাওবাদী হামলা, বিস্ফোরণে জখম রক্ষী

ভোট শুরু হওয়ার পরেই ছত্তিসগড়ের সুকমা জেলায় মাওবাদী হামলা হলো। ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে নির্বাচনী দায়িত্বে থাকা একজন সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন। সুকমার সিনিয়র পুলিশ অফিসার, কিরণ ...

By Rana Das

Published:

Follow Us
CRPF Occupies Hilltop to Reinforce Anti-Maoist Measures

ভোট শুরু হওয়ার পরেই ছত্তিসগড়ের সুকমা জেলায় মাওবাদী হামলা হলো। ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে নির্বাচনী দায়িত্বে থাকা একজন সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন। সুকমার সিনিয়র পুলিশ অফিসার, কিরণ চৌহান  বলেছেন ওই জওয়ান কোবরা ব্যাটালিয়নের ছিলেন এবং নির্বাচনী দায়িত্বে নিযুক্ত ছিলেন। জওয়ানের নাম শ্রীকান্ত, এবং প্রাথমিক চিকিৎসার পর সে এখন নিরাপদ।

সোমবার ভোটের আগেও হয়েছিল ছত্তিসগড়ে বিস্ফোরণ। কাঁকেরে একটি আইইডি বিস্ফোরণে বিএসএফ কনস্টেবল এবং ২ জন পোলিং দলের সদস্য আহত হন। আর মঙ্গলবার সকালেই এলো ফের বিস্ফোরণ সংবাদ।

   

 বিধানসভা নির্বাচনে মাওবাদী উপদ্রুত এই রাজ্যে নাশকতার আশঙ্কা  নিয়েই ভোট চলছে। সরকারে থাকা কংগ্রেস এবং বিরোধী বিজেপির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা। উভয় দলই আদিবাসী ভোটারদের সমর্থন জয়ের চেষ্টা করছে। কংগ্রেস কল্যাণমূলক প্রকল্পের উত্তরাধিকার এবং উপজাতীয় অধিকার ইস্যুতে লড়ছে।  অন্যদিকে বিজেপি উন্নয়ন এবং পরিকাঠামোর দিকে মনোনিবেশ করছে।

ছত্তিসগড়ে মোট বিধানসভা আসন ৯০টি। এর মধ্যে  প্রথম দফার ২০টি আসনে ভোট হবে মঙ্গলবার।  মাওবাদী উপদ্রুত বস্তার বিভাগেই পড়ছে ১২টি বিধানসভা আসন। সংবেদনশীল অঞ্চলে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রায় 60,000 নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। দ্বিতীয় দফার ভোট হবে ১৭ নভেম্বর। আর ভোট গণনা হবে ৩ ডিসেম্বর।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google