Gold Prices: 1947 থেকে 2021 সালের মধ্যে সোনার দাম কতটা বেড়েছে এবং কেন ?

কৌটিল্য বিষ্ণু গুপ্ত: 1947 সালে বম্বে থেকে দিল্লির বিমান ভাড়া সোনার (Gold Prices) চেয়ে দামী ছিল । তখন পেট্রোলের দাম ছিল 30 পয়সার কম আর এক লিটার দুধের ...

By Rana Das

Published:

Follow Us
Gold Prices

কৌটিল্য বিষ্ণু গুপ্ত: 1947 সালে বম্বে থেকে দিল্লির বিমান ভাড়া সোনার (Gold Prices) চেয়ে দামী ছিল । তখন পেট্রোলের দাম ছিল 30 পয়সার কম আর এক লিটার দুধের দাম ছিল 12 পয়সা ৷ তারপরে ধীরে ধীরে সোনার দাম বেড়েছে ৷ বিগত কয়েক বছরে লগ্নিকারীদের কাছে সোনা একটি পুরস্কার স্বরূপ সম্পদে পরিণত হয়েছে ৷

সোনা মুদ্রাস্ফীতিকে প্রতিহত করতে সক্ষম একটা সম্মানিত বিনিয়োগ বিকল্প হয়ে উঠেছে ৷ ভারত ছাড়ো আন্দোলনের সময় দশ গ্রাম সোনার দাম ছিল 44 টাকা৷ তবে তার পরের পাঁচ বছরে অর্থাৎ 1947 সালে সোনার দাম প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল৷ ভারত স্বাধীন হওয়া পর থেকে সোনার দাম বাড়তে থাকে ৷ দশ গ্রাম সোনার দাম 88 টাকা হয়ে যায় ৷ 1950 থেকে 1960 সালের মধ্যে বছরগুলিতে সোনা বার্ষিক 13 % হারে রিটার্ন দিয়েছে৷এমন দৃঢ় ভাবে সোনার দাম বৃদ্ধি কারণ কি ? কেমন করে এই হলুদ ধাতু হয়ে উঠল লগ্নির পথ ?

   

মুদ্রাস্ফীতিকে প্রতিহত করতে সক্ষম সোনা , যখন সামগ্রিক মূল্যবৃদ্ধির হার বেশি তখন সোনা দাম রকেটের গতিতে বেড়ে ওঠে ৷ ভারত হল বিশ্বের অন্যতম সবচেয়ে বেশি সোনা আমদানি করা দেশ ৷ বিশ্ব বাজারে সোনার দাম ওঠানামা করলে , দেশের ভিতরেও সোনার মূল্য তেমনটাই হয়৷ এই হলুদ ধাতুটি ডলারের দ্বারা সূচিত হয় ৷ এরফলে মার্কিন ডলারের মূল্যের উপর এই ধাতুটির দামে প্রভাব পড়ে ৷ ডলার যতটা শক্তিশালী হয় সোনার দাম ততটা স্থিতিশীল থাকে ৷

ভারতের ক্ষেত্রে সোনার গহনার একটা আলাদা তাৎপর্য রয়েছে ৷ মন্দির থেকে বিয়ের আসর সব জায়গাতেই সোনার অস্তিত্ব লক্ষ্য করা যায়৷

ভারতে উৎসব ও বিয়ের নতুন অলংকার কিনতে দেখা যায়৷ উৎসবের সময় কেনার চাহিদা হল অন্যতম কারণ যা সোনার দামকে বাড়িয়ে তোলে ৷ বিশেষত উৎসবের মরসুমে সোনার দাম বেশ বেড়ে যেতে দেখা যায় ৷ অলংকার শিল্প চাঙ্গা হয়ে প্রাথমিক ভাবে একেবারে এই বাজারটা বেশ তেজি হতে দেখা যায় ৷

ইতিমধ্যেই গোটা বিশ্বের খনিতেই ‘Easy gold’ -এর রমরমা ৷ খনির আরও গভীরে যাওয়া হচ্ছে ৷ এরফলে আরও বেশি করে বিপদ বা ঝুঁকির মুখে পড়তে হচ্ছে ৷ প্রকৃতির উপর সোনার খনির ভ্রান্ত প্রভাব পড়ে ৷ যদিও উৎপাদন খরচ বেড়ে যায় তাহলে সোনার দামও বেড়ে যায় ৷

অলংকার শিল্পের পাশাপাশি সোনার ব্যবহার রয়েছে অন্যান্য শিল্পে ৷ অল্প পরিমাণে হলেও এই দামি ধাতুটি ব্যবহৃত হয় টেলিভিশন জিপিএস ইত্যাদি উৎপাদনে ৷ শিল্প ক্ষেত্রে এই হলুদ ধাতুটির চাহিদা ভারতে মোট চাহিদার ১২ শতাংশ ৷স্বাধীনতার সময় ভারতে তেমন অর্থনৈতিক উন্নয়ন ছিল না ৷ জন সংখ্যার সিংহ ভাগ ছিল দরিদ্র ৷ জন সংখ্যার অল্প অংশ সোনার মতো দামি ধাতু কিনতে সক্ষম হতেন ৷ 1970 থেকে 1980 এই দশকে গড়ে দশ গ্রাম সোনার দাম ছিল 184.50 টাকা থেকে 1330 টাকা ৷ ফলে লগ্নিকারীদের কাছে এই হলুদ ধাতুটি বিস্ময়কর হয়ে ওঠে ৷ আবার মাঝে মাঝে সোনার দাম কমেছে ৷ যেমন 1996 সাল থেকে 1998 সালের মধ্যে গড়ে প্রতি দশ গ্রাম সোনার দাম 5160 টাকা থেকে কমে হয়েছিল 4045 টাকা ৷ তবে এই মূল্য পতন খুবই স্বল্পস্থায়ী ছিল ৷

মুদ্রাস্ফীতি থাকা স্বত্তেও সোনার মূল্য বৃদ্ধির ফলে ভাল রিটার্ন দিকে সক্ষম হয়৷ যেমন 1970 থেকে 1980 এই দশকে লগ্নিকারীদের সবচেয়ে ভাল রিটার্ন দিয়েছিল 620 % ৷ এরপরেই 2000 থেকে 2010 সালে সবচেয়ে ভাল রিটার্ন দিয়েছিল এই হলুদ ধাতুটি যা প্রায় 320 % ৷ স্বাধীনতার পর থেকে লগ্নিকারীদের 54,000 % রিটার্ন দিয়েছে ৷ গত সাত দশকে সোনার দাম 1947 সালে 88.62 টাকা থেকে বেড়ে 2021 সালে 49,000 টাকায় পৌঁছে গিয়েছে ৷ অনেক সময় সোনা থেকে যা রিটার্ন পাওয়া গিয়েছে তা শেয়ার বা মিউচুয়াল ফান্ডের থেকে অনেক বেশি ৷ ঐতিহাসিক ভাবে সোনার অবস্থা বিচার করে আর্থিক উপদেষ্টারা মাঝে মাঝে এখনও সোনায় লগ্নি করার পরামর্শ দেন ৷ এমনকি স্বল্প পরিমাণে লগ্নি করেও সুবিধা পেতে পারেন ৷

গত কয়েক দশক ধরে ভারতীয়রা সোনাকে তাদের সম্পদ হিসেবেও দেখায় , বিশেষত গত দু দশকে তা বেশ জনপ্রিয় হয়েছে ৷ এরফলেও সোনার চাহিদা বাড়িয়ে দিয়েছে সোনা সকল ভারতীয়দের জীবনের অঙ্গ হয়ে উঠেছে ৷ এটাই অন্যতম সবচেয়ে সুরক্ষিত এবং নির্ভরযোগ্য লগ্নির বিকল্প হয়ে গিয়েছে ৷

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google