Mahua Moitra: রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্নে মোদীর ঘনিষ্ঠ আদানিকে জড়ালেন মহুয়া

টাকার বিনিময়ে লোকসভায় প্রশ্ন করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগে সরগরম দেশের রাজনীতি। দুই পক্ষই নিত্যনতুন অভিযোগ আনছেন পরস্পরের বিরুদ্ধে। এবার আদানিকে নিয়ে প্রশ্ন ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

টাকার বিনিময়ে লোকসভায় প্রশ্ন করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগে সরগরম দেশের রাজনীতি। দুই পক্ষই নিত্যনতুন অভিযোগ আনছেন পরস্পরের বিরুদ্ধে। এবার আদানিকে নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একহাত নিলেন তৃণমূল সাংসদ। তিনি সোশ্যাল মিডিয়ায় রীতিমতন ক্ষোভ উগরে দেন।

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এদিন এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট করেন। যেখানে তিনি লেখেন, “অজ্ঞাত এফপিআইগুলির কাছে আদানি শেয়ার রয়েছে যার মূল উৎস সেবি খুঁজে পায়নি এবং আদানি মুম্বাই বিমানবন্দর কেনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদন পেয়েছিল।এটাই জাতীয় নিরাপত্তার আসল প্রশ্ন।” তিনি আরও লেখেন, “এটি সেই ইমেল আইডি নয় যে প্রতিটি পিএ এবং প্রতিটি এমপির ইন্টার্ন টিম সর্বজনীনভাবে এবং ইচ্ছামত অ্যাক্সেস করে।” 

   

উল্লেখ্য, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে তদন্ত চেয়ে লোকপালকে চিঠি দিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর দাবি, কবে এবং কোথায় কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ ঘুষ নিয়েছিলেন, তার যাবতীয় তথ্য তাঁর কাছে আছে। এমনকি, সেই ঘুষের অঙ্কও তিনি পেয়েছেন বলে দাবি করলেন বিজেপি সাংসদ।

বস্তুত, তার আগে বিজেপি সাংসদ দুবে অভিযোগ করেন, মহুয়া যখন ভারতে, তখন দুবাই থেকে তাঁর সংসদীয় আইডিতে লগইন করা হয়েছে। এতে দেশের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। অন্য দিকে, হীরানন্দানি একটি ‘হলফনামা’য় স্বীকার করেছেন যে, তিনি মহুয়াকে ব্যবহার করে লোকসভায় আদানি গোষ্ঠী সম্পর্কিত প্রশ্ন তুলিয়েছিলেন। মহুয়া তাঁকে সংসদের লগইন আইডি দিয়েছিলেন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google