রাজনীতিবিদ পছন্দ নাহলেও রাঘবকে প্রেম নিবেদন করেছিলেন পরিণীতি

এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়াকে বলতে দেখা গিয়েছিল তিনি কখনই কোনো রাজনীতিবিদকে বিয়ে করবেন না।ভাইরালও হয়েছিল সেই ভিডিও। কিন্তু সেসব এখন অতীত। সম্প্রতি আপ সাংসদের সঙ্গে বিবাহ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়াকে বলতে দেখা গিয়েছিল তিনি কখনই কোনো রাজনীতিবিদকে বিয়ে করবেন না।ভাইরালও হয়েছিল সেই ভিডিও। কিন্তু সেসব এখন অতীত। সম্প্রতি আপ সাংসদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। রাজকীয় ভাবে উদয়পুরের লীলা প্যালেসে সাত পাকে বাঁধা পড়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আপ নেতা রাঘব চাড্ডা। বিয়ের পর পরিণীতি চোপড়াকে সাদরে স্বাগত জানায় রাঘব চাড্ডার পরিবার। এবার অভিনেত্রীর শ্বশুড়বাড়ি প্রবেশের ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভিডিয়োতে দেখা গিয়েছে পরিণীতির শাশুড়ি তাঁর নতুন পুত্রবধূর জন্য বিশেষ ব্যবস্থা করেছিলেন।

রাঘব-পরিণীতির জন্য সারপ্রাইজ ঢোল-বাজনার পরিকল্পনা করেছিল চাড্ডা পরিবার। এ সময় নব দম্পতির ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়-স্বজনরাও উপস্থিত ছিলেন।মিষ্টি বিতরণ থেকে শুরু করে সুস্বাদু খাবার প্রস্তুত, ছিল এলাহী আয়োজন। এছাড়াও রাঘব চাড্ডা এবং পরিণীতির জন্য মজার খেলার আয়োজন করা হয়েছিল সেখানে। রিং-ফাইন্ডিং গেম এবং প্রশ্ন-উত্তর রাউন্ড ছিল, পরিণীতি এবং রাঘব দারুণ উপভোগ করেছিলেন এগুলি।

   

ভিডিওতে দেখা যাচ্ছে যখন সকলে জিজ্ঞাসা করেছিল, ‘কে প্রথমে বলেছিল আমি তোমাকে ভালোবাসি?’ পরিণীতি চোপড়া নিজের দিকে ইঙ্গিত করেছিলেন অর্থাৎ তিনি প্রথমে রাঘবকে প্রেমের প্রস্তাব করেছিলেন। পরিণীতি চোপড়ার স্বাগত জানানোর ভিডিয়ো ফোরফোল্ড পিকচার্সের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। ভিডিয়োটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘একজন পুত্রবধূ হল সেই আলো যা একজন মায়ের জীবনে সুখ নিয়ে আসে। পুত্রবধূকে এত সুন্দরভাবে বরণ করতে দেখিনি!’রাঘবের দিল্লির বাড়িতে অভিনেত্রীকে অভ্যর্থনা জানানো হয়।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google