Pakistan: পাকিস্তানে ধর্মীয় শোভাযাত্রায় বিস্ফোরণ, রাস্তায় ছড়িয়ে বহু মৃতদেহ

রক্তাক্ত পাকিস্তান।বালোচিস্তানের মাস্তুংয়ে ঈদে মিলাদ-উন-নবীর অনুষ্ঠানে বোমা বিস্ফোরণ ঘটানো হলো। এই নাশকতায় বহু নিহত। প্রাথমিক তথ্য অনুযায়ী, একজন ডিএসপিসহ নিহত অনেকে। রাস্তায় পড়ে আছে দেহ। জখম বহু। ৫০ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

রক্তাক্ত পাকিস্তান।বালোচিস্তানের মাস্তুংয়ে ঈদে মিলাদ-উন-নবীর অনুষ্ঠানে বোমা বিস্ফোরণ ঘটানো হলো। এই নাশকতায় বহু নিহত। প্রাথমিক তথ্য অনুযায়ী, একজন ডিএসপিসহ নিহত অনেকে। রাস্তায় পড়ে আছে দেহ। জখম বহু। ৫০ জন গুরুতর আহত হয়েছেন। বালোচিস্তান প্রদেশে নাশকতার ঘটনায় বারবার উঠে আসে স্থানীয় সশস্ত্র বিএলএ (Balochistan Libetation Army) সংগঠনের নাম। এই সংগঠনটি পাকিস্তান সরকারের তীব্র বিরোধী।

বিস্ফোরণে তাদের ভূমিকা নাকি অন্য কোনও জঙ্গি সংগঠন জড়িত সেটি স্পষ্ট নয়। মাস্তুং জেলার একটি মসজিদের কাছে বিস্ফোরণ ঘটে। যেখানে বহু জন নবী মহম্মদের জন্মবার্ষিকী উপলক্ষে জড়ো হয়েছিলেন।
মাস্তুংয়ের সহকারী কমিশনার আত্তা উল মুনিম বিস্ফোরণকে ভয়াবহ বলে বলেছেন।

   

জখমদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনেকের অবস্থা গুরুতর। জেলা প্রশাসন জানায় মাস্তুংয়ের ডিএসপি নওয়াজ গাশকোরি নিহতদের মধ্যে একজন। পাকিস্তান তালিবান (টিটিপি) এক বিবৃতিতে এই নাশকতায় তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

সেপ্টেম্বর মাসে মাস্তুং জেলায় এটি দ্বিতীয় বড় বিস্ফোরণ। এই মাসের শুরুতে, একটি বিস্ফোরণে জমিয়ত উলেমা-ই-ইসলাম ফজল (জেইউআই-এফ) নেতা হাফিজ হামদুল্লাহ সহ বেশ কয়েকজন আহত হন।

বালোচিস্তানের অন্তর্বর্তীকালীন তথ্যমন্ত্রী জান আচাকজাই বলেছেন, মাস্তুংয়ে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। গুরুতর আহত ব্যক্তিদের কোয়েটায় স্থানান্তরিত করা হচ্ছে। সমস্ত হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
তিনি আরও বলেন, বালোচিস্তানের তত্ত্বাবধায়ক মন্ত্রী আলি মর্দান ডোমকি বিস্ফোরণের জন্য দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google