Kolkata: পরকীয়ার অন্তরঙ্গ ছবি ভাইরাল হবার হুমকি, কলকাতার রাস্তায় পুড়ে মৃত মহিলা

মারা যাওয়ার আগে বলে গেছেন কীভাবে স্বামীকে লুকিয়ে পরকীয়া করতেন। আর বলেছেন, সেই সব অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল হবার হুমকি পেয়ে কেমন করে গায়ে আগুন দিয়েছেন। কলকাতা (Kolkata) ...

By Rana Das

Published:

Follow Us

মারা যাওয়ার আগে বলে গেছেন কীভাবে স্বামীকে লুকিয়ে পরকীয়া করতেন। আর বলেছেন, সেই সব অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল হবার হুমকি পেয়ে কেমন করে গায়ে আগুন দিয়েছেন। কলকাতা (Kolkata) পুলিশ তদন্ত করছে রাজপথে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে মৃত এক মহিলার শেষ বয়ান ধরে অভিযুক্ত ব্যক্তির খোঁজ।

সোমবার অগ্নিদগ্ধ মহিলাকে হরিদেবপুর থেকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। মহিলার মৃত্যুর আগে জবানবন্দি দেন। এই জবানবন্দিতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। তিনি পরকীয়ায় জড়িত থাকার কথা স্বীকার করেন। জবানবন্দিতে তিনি জানান, তাঁর অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়েছিলেন সুবীর বিশ্বাস নামে এক ব্যক্তি। প্রতিবাদ জানাতেই গায়ে আগুন লাগিয়ে হরিদেবপুরে সুবীরের বাড়িতে গিয়েছিলেন তিনি।

   

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃত মহিলা বিধবা। তিনি ভবানীপুরের বাসিন্দা। অন্যদিকে অভিযুক্ত ব্যক্তি সুবীর বিবাহিত। তবে স্ত্রীর সঙ্গে থাকতেন না তিনি। হরিদেবপুরের ওই বাড়িতে আলাদা থাকতেন। পুলিসের অনুমান, ওই মহিলা বিবাহ-বর্হিভূত সম্পর্ক । সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন। সে কারণেই অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল করার হুমকি দেওয়া হয়। আত্মহত্যায় প্ররোচনায় দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিস। অভিযুক্ত বর্তমানে পলাতক।

সোমবার রাতে ১০০ ডায়াল করে লালবাজার থানায় জানানো হয়, হরিদেবপুরের ব্যানার্জিপাড়ার একটি গলিতে এক মহিলা গায়ে আগুন দিয়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিস। ততক্ষণে মহিলার শরীরের অনেকটা আগুনে পুড়ে গিয়েছে। ওই মহিলাকে নিয়ে যাওয়া হয় বাঙ্গুর হাসপাতালে। ঘটনাস্থল থেকে কেরোসিনের বোতল, দেশলাই বাক্স ও পোড়া দেশলাই কাঠি উদ্ধার করেছে পুলিস। জীবিত থাকাকালীন সময়ে হাসপাতালে ওই মহিলার বয়ান রেকর্ড করা হয়।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google