Weather: শক্তিশালী নিম্নচাপে উপকূলে ভারী বর্ষণ সম্ভাবনা

Weather: বাংলা জুড়ে চলছে বৃষ্টির তাণ্ডব। সকাল থেকে আবহাওয়া খারাপ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে আরও শক্তিশালী হয়েছে নিম্নচাপ। যা গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। আজকের মধ্যেই ওড়িশার ...

By Rana Das

Published:

Follow Us

Weather: বাংলা জুড়ে চলছে বৃষ্টির তাণ্ডব। সকাল থেকে আবহাওয়া খারাপ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে আরও শক্তিশালী হয়েছে নিম্নচাপ। যা গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। আজকের মধ্যেই ওড়িশার স্থলভাগে প্রবেশ করার সম্ভবনা এই নিম্নচাপের। যার প্রভাবে প্রতিবেশী রাজ্য ওডিশা এবং ছত্তিশগড়ে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গেও। তবে উত্তরবঙ্গে তেমন ভাবে প্রভাব না পড়লেও দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আজ আকাশ থাকবে মেঘলা

শুক্রবার গোটা দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ জুড়ে। পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরসঙ্গে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি কলকাতা, হাওড়া ও হুগলিতে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা।

   

কলকাতা সহ তার আশেপাশের জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রুদ্ররুপ ধারণ করবে সমুদ্র। সমুদ্র উপকূলে ও সমুদ্রের মধ্যে ৪৫ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া থাকার পূর্বাভাস। উপকূলের কাছাকাছি জেলা গুলিতে বৃষ্টিপাত তুলনামূলক ভাবে বেশি থাকবে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google