Primary TET: বছর শেষে প্রাথমিকের টেট পরীক্ষা

চলতি বছরেই ডিসেম্বরে প্রাথমিকের টেট পরীক্ষা নেওয়া হবে। আজ, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল সাংবাদিক বৈঠক করে এ কথা ঘোষণা করেছেন। ১০ ডিসেম্বর টেট (Primary Tet) পরীক্ষার ...

By Rana Das

Published:

Follow Us
tet exam west bengal

চলতি বছরেই ডিসেম্বরে প্রাথমিকের টেট পরীক্ষা নেওয়া হবে। আজ, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল সাংবাদিক বৈঠক করে এ কথা ঘোষণা করেছেন। ১০ ডিসেম্বর টেট (Primary Tet) পরীক্ষার দিন ঠিক করা হয়েছে।

পর্ষদের ওয়েবসাইটে বুধবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সংবাদমাধ্যমে সেই বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর বৃহস্পতিবার থেকেই শুরু হবে টেট-এর রেজিস্ট্রেশন। পর্ষদ সভাপতি আরও জানিয়েছেন, এবছর ওএমআর শিটের আসল কপি পর্ষদ নিয়ে নেবে ও পরীক্ষার্থী কপি তারা বাড়ি নিয়ে যেতে পারবেন।

   

গৌতম পাল বলেন, টেট আর নিয়োগ আলাদা। এনসিটিই-র গাইডলাইন ও সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ মেনে প্রতি বছর টেট পরীক্ষা নেওয়া হবে। গত বছরও সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল। তবে কখনই ধরে নেওয়া যায় না যে কেউ টেট পাশ করলেই সঙ্গে সঙ্গে নিয়োগ হবে।নিয়োগের একটা প্রক্রিয়া আছে।

তিনি আরও বলেন, উচ্চমাধ্যমিক পরীক্ষা যেমন প্রতি বছর হয়, তেমনই টেট হবে প্রতি বছর। নিয়োগ কোনও বছরে না হলেও টেট পরীক্ষা নেওয়া হবে। শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রী চাইছেন যাতে দ্রুত নিয়োগ হয়। ইতিমধ্যেই আমরা ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়াও শেষ করেছি।

প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, প্রার্থীদের কিছু সমস্যা থাকায় নিয়োগ আটকে আছে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে আমরা ছাড়পত্র পেয়েছি। আশা করছি সুপ্রিম কোর্ট থেকেও দ্রুত ছাড়পত্র পেয়ে যাব। তারপরই আমরা নিয়োগ করব।সরকার চাইছে আরও বেশি শূন্যপদে নিয়োগ হোক। প্রতি বছর যদি দুবার নিয়োগ করতে পারি, তাহলে আগামিদিনে সমস্যা হবে না। যারা বিএড করেছেন, তারা টেট পরীক্ষায় বসতে পারবেন না, এটাই সুপ্রিম কোর্টের রায়। নতুন বিজ্ঞপ্তি সেই রায় অনুযায়ীই হবে।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google