Jalpaiguri: দলীয় সমর্থককে পরপর লাথি বিজেপি জেলা সভাপতির, বাকিরা বলল ‘জয় শ্রী রাম’

নেতা কষিয়ে লাথি মারছেন। সমর্থক রাস্তায় পড়ে মার খাচ্ছে। কয়েকজন লাথি মারার আনন্দে বলছে জয় শ্রী রাম! রাস্তায় দলীয় সমর্থককে লাথি  মেরে বিজেপি জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা সভাপতি বিতর্কে ...

By Rana Das

Published:

Follow Us

নেতা কষিয়ে লাথি মারছেন। সমর্থক রাস্তায় পড়ে মার খাচ্ছে। কয়েকজন লাথি মারার আনন্দে বলছে জয় শ্রী রাম! রাস্তায় দলীয় সমর্থককে লাথি  মেরে বিজেপি জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা সভাপতি বিতর্কে জড়ালেন। (ভিডিও সত্যতা যাচাই করেনি kolkata 24×7)  জানা গিয়েছে ভাইরাল ভিডিওতে যিনি পড়ে পড়ে মার খেলেছেন সেই ব্যক্তির নাম অলোক চক্রবর্তী। ২০২২ সালে দল বিরোধী কাজের অভিযোগে বিজেপি থেকে বহিষ্কার করা হয়।

জেলার ধূপগুড়ি আসনের উপনির্বাচনে বিজেপির প্রচারে ঘটেছে দলটির জেলা সভাপতি বাপী গোস্বামীর লাথি মারার ঘটনা। বিব্রত জেলা নেতারা। জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় বিব্রত। নেতারা মুখ খুলতে চাননি। জানা গিয়েছে ২০২২ সালে দল বিরোধী কাজের জন্য বিজেপি থেকে বহিষ্কার করা হয় অলোক চক্রবর্তী সহ ৪ নেতাকে।অভিযোগ, অলোক চক্রবর্তীকে প্রথমে ধাক্কা মেরে রাস্তায় ফেলেন দেন বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী। তারপর লাথি মারতে থাকেন! 

   

বিজেপি জেলা কার্যালয় থেকে অল্প দূরে এই ঘটনা ঘটে। ভিডিওতে দেখা গেছে বিজেপি প্রার্থী তাপসী রায়কে ফুল দিতে যান অলোক। তখনই তাকে লাথি মারা শুরু হয়।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.