দীর্ঘ মেয়াদী চুক্তিতে সই করলেন এটিকে মোহন বাগানের প্রাক্তন ফুটবলার

ট্রান্সফার মার্কেটে নতুন চুক্তির কথা ঘোষণা করল আই লীগের ক্লাব Sreenidhi Decan Football Club। চলতি ট্রান্সফার মার্কেটে এই ক্লাবকে নিয়ে আলোচনা খুব একটা না হলেও নিজেদের কাজ তারা ঠিকই করে চলেছে।

By Rana Das

Published:

Follow Us
aryan niraj lamba

ট্রান্সফার মার্কেটে নতুন চুক্তির কথা ঘোষণা করল আই লীগের ক্লাব Sreenidhi Decan Football Club। চলতি ট্রান্সফার মার্কেটে এই ক্লাবকে নিয়ে আলোচনা খুব একটা না হলেও নিজেদের কাজ তারা ঠিকই করে চলেছে।

এটিকে মোহন বাগানের প্রাক্তন ফুটবলার Aryan Niraj Lamba এর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে নিয়েছে Sreenidhi Decan ফুটবল ক্লাব। ২০২২ সালে শুরু হওয়া মরসুম থেকে এই ক্লাবে রয়েছে আরিয়ান। খেলেন গোলকিপার পজিশনে। বয়স কম, ২০ বছর। ইতিমধ্যে এই ক্লাবের হয়ে বেশ কিছু ম্যাচে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। প্রায় কুড়িটি ম্যাচে গোল দূর্গ আগলেছেন গুজরাট থেকে উঠে আসা এই ফুটবলার। প্রতিভাবান ফুটবলারকে হাতছাড়া করতে চায়নি দল। ২০২৫ সাল পর্যন্ত তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে নিয়েছে Sreenidhi Decan ফুটবল ক্লাব।

   

ভারতের জাতীয় দলে এখনও সুযোগ না পেলেও Aryan Niraj Lamba খান ক্লাব ফুটবলে ইতিমধ্যে নজর কেড়েছেন। যুক্ত থেকেছেন ভারতের একাধিক নাম করা ক্লাবের সঙ্গে। এটিকে যুব দল থেকে উঠে এসেছিলেন এক সময়। ক্রমে যুক্ত হয়েছিলেন ক্লাবের সিনিয়র দলে। কলকাতার ক্লাবটির মূল দলের হয়ে না খেললেও পেশাদার ফুটবলার হিসেবে কলকাতা থেকে শুরু করে দিয়েছিলেন নিজের সিনিয়র কেরিয়ার।

২০২০-২০২২ পর্যন্ত খাতায় কলমে যুক্ত ছিলেন কলকাতার ক্লাবের সঙ্গে। এই সময়কালে একাধিক ক্লাবে গিয়েছিলেন লোনে। অল্প হলেও পেয়েছিলেন ম্যাচ খেলার সুযোগ। আই লীগের দুই দল চেন্নাই সিটি এবং কেরালা ইউনাইটেড তার ওপর ভরসা করেছিল। ২০২২ সালে Sreenidhi Decan ফুটবল ক্লাবের সঙ্গে সম্পন্ন করেছিলেন নতুন চুক্তি। খেলেছেন ধারাবাহিকভাবে। ২০২৫ পর্যন্ত নতুন চুক্তি করলেন ক্লাবের সঙ্গে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google