Railways: অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করতে চলেছে ভারতীয় রেলের ওয়েস্টার্ন জোন, আবেদন করুন আজই

আবারো ভারতীয় রেলের পক্ষ থেকে নিয়ে আসা হলো চাকরির বিজ্ঞপ্তি। সম্প্রতি ভারতীয় রেলের পশ্চিম জোনের তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওয়েস্টার্ন রেলওয়ে বিজ্ঞপ্তি অনুযায়ী প্রায় চার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

আবারো ভারতীয় রেলের পক্ষ থেকে নিয়ে আসা হলো চাকরির বিজ্ঞপ্তি। সম্প্রতি ভারতীয় রেলের পশ্চিম জোনের তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওয়েস্টার্ন রেলওয়ে বিজ্ঞপ্তি অনুযায়ী প্রায় চার হাজারের কাছাকাছি শূন্য পদে নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস।

আবেদন করার জন্য প্রার্থীদের নূন্যতম মাধ্যমিক পাশ হতে হবে। একই সাথে আরো বলা হয়েছে প্রার্থীদের থাকতে হবে আইটিআই সার্টিফিকেট। বিজ্ঞপ্তি অনুযায়ী, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া আগামী ২৬শে জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন করার জন্য প্রার্থীদের ওয়েস্টার্ন রেলওয়ে নিজস্ব ওয়েবসাইটে গিয়ে নিজের নাম নথিভুক্ত করতে হবে।

   

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ যে সমস্ত সংস্থা রয়েছে তার মধ্যে অন্যতম হলো ভারতীয় রেল। প্রায় প্রত্যেক বছর কয়েক হাজার শুন্য পদে প্রার্থী নিয়োগ করে ভারতীয় রেল। আর এবারও ঠিক সেরকমই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় রেল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে।

তবে জাতিগত শংসাপত্র থাকলে বয়সে কিছুটা ছাড় মিলবে। একই সাথে আরো বলা হয়েছে আবেদন করার জন্য প্রার্থীদের মাধ্যমিক পরীক্ষায় নূন্যতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদের যেতে হবে www.rrcwr.com এই ওয়েব সাইটে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মোট ৩৬০০ অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google