মোদীকে সম্মান করি, কিন্তু ভারতকে কেন ২১ মিলিয়ন ডলার অনুদান দেব? ট্রাম্প

ওয়াশিংটন: ভারতে ভোটারদের বুথমুখী করতে এতদিন ২ কোটি ১০ লক্ষ ডলার অনুদান দিত আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সেই অনুদানে কোপ পড়েছে৷ ভারতের ভোটার টার্নআউট বাড়াতে ২১ মিলিয়ন ...

By Moumita Biswas

Published:

Follow Us

ওয়াশিংটন: ভারতে ভোটারদের বুথমুখী করতে এতদিন ২ কোটি ১০ লক্ষ ডলার অনুদান দিত আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সেই অনুদানে কোপ পড়েছে৷ ভারতের ভোটার টার্নআউট বাড়াতে ২১ মিলিয়ন ডলারের সহায্য বাতিল করার সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এলন মাস্কের নেতৃত্বে গঠিত ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি (DOGE) সম্প্রতি ভারতে এই সহায়তা বাতিল করেছে৷ ট্রাম্পের মতে, ভারতের অর্থনৈতিক অবস্থার পাশাপাশি শুল্ক হারও এত বেশি যে, এই ধরনের সহায়তার প্রয়োজন ছিল না। তিনি বলেন, ‘‘আমরা কেন ভারতকে এত টাকা দিতে যাব? ওরা তো আমাদের থেকে অনেক টাকা কর নেয়!’’

ট্রাম্প বলেন, “ভারতের তো প্রচুর টাকা আছে, তারা পৃথিবীর অন্যতম শীর্ষ কর আদায়কারী দেশ। তাদের দেশে আমাদের প্রবেশ করাও কঠিন, কারণ শুল্ক অনেক বেশি। আমি ভারতের প্রধানমন্ত্রী এবং জনগণের প্রতি শ্রদ্ধা রাখি, কিন্তু ভোটার টার্নআউট বাড়ানোর জন্য ২১ মিলিয়ন ডলার দেওয়ার কি যুক্তি আছে?”

   

ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি (DOGE) রবিবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা বিদেশি সাহায্য তহবিলের ৭২৩ মিলিয়ন ডলার কাটছে। এর মধ্যে ভারতের জন্য ২১ মিলিয়ন ডলার এবং বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট শক্তিশালী করার জন্য ২৯ মিলিয়ন ডলার সহ একাধিক প্রকল্পের তহবিল অন্তর্ভুক্ত ছিল। DOGE জানায়, এই পদক্ষেপ সরকারের বাজেট খরচ কমানোর অংশ হিসেবে নেওয়া হয়েছে।

এদিকে, এই সিদ্ধান্তের বিষয়ে ভারতীয় অর্থনীতিবিদ সঞ্জীব সান্যালও তার প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি টুইট করেন, “২১ মিলিয়ন ডলার ভারতের ভোটার টার্নআউট বাড়ানোর জন্য কোথায় খরচ হয়েছে, তা জানার আগ্রহ আছে। ২৯ মিলিয়ন ডলার বাংলাদেশে এবং ২৯ মিলিয়ন ডলার নেপালে কোথায় খরচ হয়েছে, সেটাও জানতে চাই।” তিনি USAID-কে “মানব ইতিহাসের সবচেয়ে বড় প্রতারণা” বলে আখ্যায়িত করেছেন।

এছাড়া, ভারতের প্রাক্তন চিফ ইলেকশন কমিশনার এস.ওয়াই. কুরাইশি এই বিষয় নিয়ে প্রতিবাদ জানান এবং বলেন, ২০১২ সালে নির্বাচন কমিশনের সঙ্গে কোনো MoU ছিল না, যার মাধ্যমে ইউএস এজেন্সি ভারতের ভোটার টার্নআউট বাড়ানোর জন্য সহায়তা করবে।

বিজেপি এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে, এবং বলেছে, “ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় বাইরের হস্তক্ষেপ কাদের স্বার্থে কাজ করছে, তা নিয়ে সন্দেহ রয়েছে।”

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google