HomeWorldরাতারাতি পেট্রোলের দাম কমল ৮০ টাকা, একমাস বিন্যামূল্যে সরকারি বাস পরিষেবা

রাতারাতি পেট্রোলের দাম কমল ৮০ টাকা, একমাস বিন্যামূল্যে সরকারি বাস পরিষেবা

পাকিস্তান: রাতারাতি প্রতি লিটার পেট্রোলের দাম (Petrol Price) কমল ৮০ টাকা৷ এমনটাই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী৷ সরকার এই হ্রাসের প্রভাব বহন করবে পেট্রোলিয়াম শুল্ক সমন্বয়ের মাধ্যমে জানা গিয়েছে৷ সেই সঙ্গে আগামী এক মাস সমস্ত সরকারি বাস ফ্রি পরিষেবা দেবে বলে ঘোষণা করেছে প্রধানমন্ত্রী৷

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘোষণা করেছেন, প্রতি লিটার পেট্রোলের দাম ৮০ টাকা হ্রাস করা হয়েছে৷ নতুন দাম দাঁড়িয়েছে ৩৭৮ টাকা প্রতি লিটার৷ এর ঠিক আগে, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধির কারণে পাকিস্তানে জ্বালানির দাম ব্যাপকভাবে বাড়েছিল৷ ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছিল প্রতি লিটার ৫২০.৩৫ টাকা, যা ৫৪.৯% বৃদ্ধি৷ পেট্রোলের দামও ৪২.৭% বেড়ে পৌঁছেছিল ৪৫৮.৪০ টাকা প্রতি লিটার৷

   

পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক এক সংবাদ সম্মেলনে বলেন, “আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় দাম বৃদ্ধি অনিবার্য ছিল। তবে জনমতের চাপের কারণে সরকার হঠাৎ দাম হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে।” অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব জানান, সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দেওয়াই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য।

সরকার আরও ঘোষণা করেছে, আগামী এক মাস পাকিস্তানের সমস্ত সরকারি বাস ফ্রি পরিষেবা দেবে৷ এতে সাধারণ মানুষ বিনামূল্যে যাতায়াত করতে পারবে এবং হঠাৎ জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব কিছুটা কমবে৷

Kolkata24x7 Team
Kolkata24x7 Teamhttps://kolkata24x7.in
আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

এই সংক্রান্ত আরও খবরর

এই বিভাগের আরও খবর