Kim Jong Un: যুদ্ধের জন্য তৈরি হও…সেনাকে নির্দেশ দিল কিম

আমার দেশের প্রিয় সেনাবাহিনী। তোমরা এবার প্রকৃত যুদ্ধের জন্য তৈরি হও। এমনই বার্তা দিয়ে ফের বিশ্বজুড়ে চাঞ্চল্য ফেলেছেন উত্তর কোরিয়ার একনায়ক শাসক কিম জং উন (Kim Jong Un)। ...

By Rana Das

Published:

Follow Us

আমার দেশের প্রিয় সেনাবাহিনী। তোমরা এবার প্রকৃত যুদ্ধের জন্য তৈরি হও। এমনই বার্তা দিয়ে ফের বিশ্বজুড়ে চাঞ্চল্য ফেলেছেন উত্তর কোরিয়ার একনায়ক শাসক কিম জং উন (Kim Jong Un)। তার নির্দেশের পর দেশটির সেনা কর্মীরা বিপুল উদ্যমে প্রস্তুতি শুরু করেছে।

উত্তর কোরিয়ার সংবাদ সংস্থা কেসিএনএ জানাচ্ছে, সেনা বাহিনীকে  সত্যিকারের যুদ্ধের জন্য মহড়া জোরদার করার নির্দেশ দিয়েছেন কিম। তিনি সেনাবাহিনীর একটি মহড়া পরিদর্শন করছিলেন। তাঁর সাথে ছিলেন কন্যা।

   

কিন্তু কার বিরুদ্ধে যুদ্ধ তা স্পষ্ট করেননি কিম জং উন। তবে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার দাবি, দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক মহড়া হবে। গত পাঁচ বছরের মধ্যে দুই দেশের মধ্যে এটাই বৃহত্তম যৌথ মহড়া। এই কারণে উত্তর কোরিয়ার শাসক কিম জং তাঁর সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিলেন।  

বিবিসি জানাচ্ছে, বর্তমানে দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক গত কয়েক দশকের মধ্যে সব থেকে খারাপ। উত্তর কোরিয়া একদিকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত নিষিদ্ধ অস্ত্র পরীক্ষা করছে। এর প্রতিক্রিয়ায় দক্ষিণ কোরিয়া নিজেদের শক্তি বাড়িয়ে নিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নিরাপত্তা সহযোগিতা বাড়াচ্ছে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google