তেহরান: ইরানের রাজধানী তেহরানের অন্যতম প্রধান বাণিজ্যিক বিমানবন্দরে এক ভয়াবহ হামলার খবর সামনে আসছে। সোশ্যাল মিডিয়ায় প্রত্যক্ষদর্শীদের শেয়ার করা একাধিক ভিডিও এবং ফুটেজে দেখা যাচ্ছে, তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে দাউদাউ করে জ্বলছে বিমান। আকাশ ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়।
ইরানের ব্যস্ততম বিমানবন্দর
উল্লেখ্য, মেহরাবাদ হল ইরানের ব্যস্ততম বিমানবন্দর এবং অভ্যন্তরীণ উড়ানের মূল কেন্দ্র। শুক্রবার নেওয়া স্যাটেলাইট চিত্রেও এই বিমানবন্দরে একাধিক বিমানের উপস্থিতি ধরা পড়েছিল। ইতিমধ্যেই ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও নিশ্চিত করেছে যে, বিমানবন্দরের বেশ কিছু অংশ এই হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
আগেও হয়েছে হামলা Mehrabad Airport Attack
ইজরায়েলি সেনাবাহিনী ইরানে “নতুন করে ব্যাপক আকারের হামলা” চালানোর কথা ঘোষণা করার পরই এই ভয়াবহ চিত্র সামনে এল। এর আগে গত ৪ মার্চও এই বিমানবন্দরটিতে হামলা চালিয়েছিল ইজরায়েল। সেই সময় ইজরায়েলি সেনার তরফে দাবি করা হয়েছিল যে, তাদের হামলায় ইরানের প্রতিরক্ষা ও নজরদারি ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে, যা ইজরায়েলি বিমান বাহিনীর জন্য বড়সড় হুমকি ছিল। ওই হামলায় বিমানবন্দরের হেলিকপ্টার তৈরির অংশটিও গুঁড়িয়ে দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়।
তাজা এই হামলায় মেহরাবাদ বিমানবন্দরের ঠিক কোন কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তবে প্রত্যক্ষদর্শীদের মতে, রাতের এই বোমাবর্ষণ আগের তুলনায় অনেক বেশি তীব্র এবং ভয়ংকর ছিল



















