আকাশ ছাড়িয়ে এবার ইরান-আমেরিকা সংঘাত ছড়াল স্থলেও

iran-us-ground-conflict-southwest-iran-war-escalation-2026

আকাশ ছাড়িয়ে এবার মাটিতে যুদ্ধ। আমেরিকান ও ইরানি বাহিনীর মধ্যে দক্ষিণ-পশ্চিম ইরানের দুই প্রদেশে সরাসরি স্থল যুদ্ধ শুরু হয়েছে। (Iran US)এই ঘটনা চলতে থাকা ইরান যুদ্ধের ষষ্ঠ সপ্তাহে নতুন করে উত্তেজনা বাড়িয়ে তুলেছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, কোহগিলুইয়েহ ও বোয়ার-আহমাদ প্রদেশের দেহদাশত এলাকায় অন্তত চারজন নিহত হয়েছেন। সেখানকার ভিডিও ফুটেজে দেখা গেছে একটি ব্যর্থ লঞ্চের দৃশ্য এবং পটভূমিতে বিকট বিস্ফোরণের আওয়াজ।

ঘটনার সূত্রপাত গত শুক্রবার। ইরানি সামরিক বাহিনী দাবি করেছে, তারা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি আমেরিকান এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করেছে। বিমানটিতে দুজন ক্রু ছিলেন পাইলট এবং ওয়েপন সিস্টেম অফিসার (ডব্লিউএসও)। পাইলটকে প্রথমে উদ্ধার করা হয়েছে বলে আমেরিকান কর্মকর্তারা জানিয়েছেন। কিন্তু দ্বিতীয়জন, অর্থাৎ ওয়েপন সিস্টেম অফিসার, ইজেক্ট করে পাহাড়ি এলাকায় আশ্রয় নেন।

   

আরও দেখুনঃ আকাশ ছাড়িয়ে এবার ইরান-আমেরিকা সংঘাত ছড়াল স্থলেও

প্রায় ২৪ থেকে ৩৬ ঘণ্টা তিনি ইরানি বাহিনীর নাগালের বাইরে থেকে এড়িয়ে চলেন। ইরানি টেলিভিশন চ্যানেলে স্থানীয়দের উদ্দেশ্যে ঘোষণা দেওয়া হয় শত্রু পাইলটকে জীবিত ধরিয়ে দিলে মোটা পুরস্কার মিলবে।এদিকে আমেরিকান স্পেশাল ফোর্স, বিশেষ করে ডেল্টা ফোর্সের সদস্যরা, তাকে উদ্ধারের জন্য দ্রুত অভিযান চালায়। সাংবাদিক জ্যাক মারফির বরাত দিয়ে জানা যায়, দেহদাশতের সীমান্তবর্তী চাহারমাহাল ও বাখতিয়ারি প্রদেশে ভারী গুলিবর্ষণের মধ্যে ডেল্টা টিম ওয়েপন সিস্টেম অফিসারকে উদ্ধার করে।

এই অভিযানে আমেরিকান ও ইরানি বাহিনীর মধ্যে সরাসরি সংঘর্ষ হয়। স্থানীয় সূত্র বলছে, দেহদাশতসহ আশপাশের এলাকায় তীব্র লড়াই চলেছে। ইরানি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এবং স্থানীয় মিলিশিয়াদের সঙ্গে আমেরিকান স্পেশাল অপারেশনস ফোর্সের মুখোমুখি সংঘাতে কয়েকজন নিহত হয়।ভিডিও ফুটেজে দেখা যায়, রাতের অন্ধকারে আকাশে হেলিকপ্টার ও পরিবহন বিমান উড়ছে।

সি-১৩০, ব্ল্যাক হক, এমকিউ-৯ রিপার এবং এ-১০ ওয়ারথগের মতো বিমান ও হেলিকপ্টার এলাকায় ঘুরছে। একটি ফুটেজে দেখা গেছে, কোনো একটি লঞ্চ ব্যর্থ হয়ে যাচ্ছে এবং পটভূমিতে বোমা বিস্ফোরণের আওয়াজ ভেসে আসছে। স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, এই সংঘর্ষে অন্তত চারজন প্রাণ হারিয়েছেন। তবে নিহতদের পরিচয় এখনো স্পষ্ট নয় তারা সাধারণ নাগরিক হতে পারেন নাকি আইআরজিসি সদস্য, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।