কুকুরের মাংস নিষিদ্ধ হওয়ায় পথে খামার ব্যবসায়ীরা

দক্ষিণ কোরিয়া: কুকুরের মাংস নিষিদ্ধ হওয়ার আইন পাশ হওয়ার পরই পথে নেমেছে খামার ব্যবসায়ীরা৷ সরকারি আইনের প্রতিবাদে সরব হয়েছেন তাঁরা৷ এমনি খামার ব্যবসায়ীরা আইনি পথে হাঁটারও হুমকি দিয়েছেন৷ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

দক্ষিণ কোরিয়া: কুকুরের মাংস নিষিদ্ধ হওয়ার আইন পাশ হওয়ার পরই পথে নেমেছে খামার ব্যবসায়ীরা৷ সরকারি আইনের প্রতিবাদে সরব হয়েছেন তাঁরা৷ এমনি খামার ব্যবসায়ীরা আইনি পথে হাঁটারও হুমকি দিয়েছেন৷ সেই সঙ্গে আগামী দিনে পাশ হওয়া এই আইনের প্রতিবাদে দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন৷

সূত্রের খবর, দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে একটি নতুন আইন পাশ হয়েছে৷ সেই আইনে কুকুরের মাংস নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে৷ সেই আইনের বিরুদ্ধে এবার সরব হয়েছেন কুকুর খামার ব্যবসায়ীরা৷ সরকারি এই আইনের বিরুদ্ধে তাঁরা রাস্তায় নেমে বিক্ষোভের সিদ্ধান্ত নিয়েছেন৷

   

সেই সঙ্গে বিক্ষোভকারীরা জানিয়েছেন, এই নতুন আইনটি প্রত্যাহার না করা হলে তাঁরা আন্দোলন চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন৷ এরই পাশাপাশি নতুন আইনের বিরুদ্ধে আদালতে যাওয়ার বিষয়ে তাঁরা ভাবনা-চিন্তা করছেন বলেও জানিয়েছেন খামার ব্যবসায়ীরা৷ নতুন এই আইনে কুকুরের মাংস বিক্রি, খাওয়া এবং কুকুরের প্রজনন নিষিদ্ধ করা হয়েছে৷ কেউ কুকুরের মাংস বিক্রি বা খাওয়ার সময় ধরা পড়লে, তাঁর ২ থেকে ৩ বছরের কারাদণ্ডের কথা বলা হয়েছে এই আইনে৷ জেল ও জরিমানা দুই-ই হতে পারে বলেও উল্লেখ রয়েছে৷

তবে জানা যায়, এখনই এই আইনটি কার্যকর হচ্ছে না৷ আগামী ২০২৭ সাল থেকে এই আইনটি কার্যকর হবে বলে জানা গিয়েছে৷ এটি চালু হলে, দেশটির বহু প্রাচীন এক খাদ্যাভাসের অবসান ঘটবে৷ দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে কুকুরের মাংস নিষিদ্ধ সংক্রান্ত আইনটি পাশ হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন কেউ কেউ৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।