২৬ এপ্রিল আমেরিকার রাজনীতিতে আবারও চাঞ্চল্য ছড়াল এক নিরাপত্তা সংক্রান্ত ঘটনা ঘিরে। (Cole Tommas Allen)ওয়াশিংটন ডিসির একটি হোটেলে একটি গুরুত্বপূর্ণ ডিনার অনুষ্ঠানে নিরাপত্তা বলয় ভেঙে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরে হামলার চেষ্টা করেন ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন। ঘটনাটি মুহূর্তের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি করে উপস্থিত অতিথি এবং নিরাপত্তা কর্মীদের মধ্যে।
ঘটনাটি ঘটে ওয়াশিংটন ডিসির একটি হোটেলে একটি নৈশভোজের আসরে। জানা যায় অভিযুক্ত কোল একটি ডিসএসেম্বল বন্দুক নিয়ে হোয়াইট হাউসে ঢুকে পড়েন। যদিও নিরাপত্তার কড়া ঘেরাটোপে তাকে তল্লাশি নিলেও ব্যাগের মধ্যে থাকা ব্যারেল বা স্প্রিং নিয়ে নিরাপত্তারক্ষীরা আপত্তি জানায়নি। হোটেলে এন্ট্রি নিয়েই কোল একটি স্টোর রুমে ঢুকে যায় যেখানে কোনও নিরাপত্তা রক্ষী থাকে না। সেখানে গিয়ে বন্দুক এসেম্বল করে গুলি চালাতে চালাতে বেরিয়ে নৈশভোজের আসরে ঢোকার চেষ্টা করে। কিন্তু সেখানেই বাঁধ সাধে নিরাপত্তা রক্ষীরা। একজন নিরাপত্তা রক্ষীর গুলি লেগেছে বলে সূত্রের খবরে জানা গিয়েছে। যদিও তিনি আহত হননি গুলি তার বুলেট প্রুফ ভেস্ট ভেদ করতে পারেনি। নিরাপত্তা রক্ষীরা কোলকে ধরে ফেলেন।
আরও দেখুনঃ আল্লাহু আকবর না বললেই কাটা হবে গলা! বিজেপি শাসিত রাজ্যে হুমকি অটোচালকের
ঘটনার সময় নিরাপত্তা বাহিনী দ্রুত পদক্ষেপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ট্রাম্পকে তড়িঘড়ি করে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সবকিছু এত দ্রুত ঘটেছিল যে অনেকেই প্রথমে বুঝতেই পারেননি ঠিক কী ঘটছে। পরে যখন নিরাপত্তা কর্মীদের তৎপরতা চোখে পড়ে, তখনই আতঙ্ক ছড়িয়ে পড়ে অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে।
এই ঘটনার পর রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। রিপাবলিকান নেত্রী লরা লুমার দাবি করেছেন, অভিযুক্ত অ্যালেন নাকি ২০২৪ সালের নির্বাচনে কমলা হ্যারিসের প্রচারে অনুদান দিয়েছিলেন এবং তিনি একজন ডেমোক্র্যাট সমর্থক। তবে এই দাবিগুলোর সত্যতা এখনও নিশ্চিত হয়নি। তদন্তকারী সংস্থাগুলি বিষয়টি খতিয়ে দেখছে এবং অনেক বিশেষজ্ঞ মনে করছেন, এমন মন্তব্য রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে।




















