একটা টাকাও খরচ না করে এক মাস ‘সুস্বাদু’ খাবার খেলেন মহিলা

একটা টাকাও খরচ না করে সারা মাস ভালো মন্দ খেলেন এক মহিলা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ৬২ বছর বয়সী জিল বেনেট দাবি করেছেন যে , সুপারমার্কেটের বাইরে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

একটা টাকাও খরচ না করে সারা মাস ভালো মন্দ খেলেন এক মহিলা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ৬২ বছর বয়সী জিল বেনেট দাবি করেছেন যে , সুপারমার্কেটের বাইরে থাকা একটা ডাস্টবিন থেকে খাবার তুলে দিনের পর দিন খেতেন তিনি।

জিলের দাবি, মানুষজন ভালো ভালো খাবারও ডাস্টবিনে ফেলে দিত এবং সেখান থেকেই খাবার তুলে খেতেন। জিল ইংল্যান্ডের নর্থম্পের বাসিন্দা। তিনি জানান, কিভাবে ১টা টাকাও খরচ না করে তিনি দামি দামি ও সুস্বাদু জিনিস খেয়ে নিজের খিদেকে শান্ত করেছেন।

   

তবে শুধু নিজেই নয়, তাঁর মতো আরো অনেককে যারা রাস্তায় থেকে দিন গুজরান করেন তাদেরও খাবার দান করেছেন জিল। সে জানায়, প্রত্যেকদিন তিনি ওই স্টোরের বাইরে দাঁড়িয়ে থাকতেন আর অপেক্ষা করতেন কখন কোনো ব্যক্তি ফ্রেশ খাবার ওই ডাস্টবিনে ফেলে দেবেন। সে ওই ডাস্টবিন থেকে ফল, সবজি, মাংস অবধি তুলে খেয়েছে। যেগুলির মূল্য প্রায় ২০০ পাউন্ডের কাছাকাছি হবে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google