কেন পুরুষ শৌলাচয় ব্যবহার করেছিলেন দীপিকা ও আলিয়া

‘গেহরাইয়া’ ছবির প্রচারে এসে আড্ডার মাঝে উঠে এল মজার এক কাহিনি। সেখানেই খোলসা হল দীপিকা এবং আলিয়া ভট্টের পুরনো কাণ্ডকারখানার কথা। যেখানে জানা গেল বলিউডের এই দুই স্টার ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
alia- deepika

‘গেহরাইয়া’ ছবির প্রচারে এসে আড্ডার মাঝে উঠে এল মজার এক কাহিনি। সেখানেই খোলসা হল দীপিকা এবং আলিয়া ভট্টের পুরনো কাণ্ডকারখানার কথা। যেখানে জানা গেল বলিউডের এই দুই স্টার মহিলা নয় পুরুষ শৌচালয় ব্যবহার করেছিলেন। কিন্তু কেন?

আসলে বার্লিনে আমেরিকার গানের দল ‘কোল্ডপ্লে’-র অনুষ্ঠানে গিয়েছিলেন দীপিকা। সঙ্গে ছিলেন আলিয়া এবং শকুনও। গানের পর গান। আনন্দে আত্মহারা বলি তারকাদের দল। অনেক ক্ষণ ধরেই প্রকৃতি ডাক দিয়েছিলেন তাঁদের। আলিয়া আর দীপিকা ছুটলেন বাথরুমের দিকে! এদিকে মহিলা শৌচাগারের বাইরে লম্বা লাইন, কী করবেন? প্রকৃতির ডাক তো ততক্ষণে তীব্র! সাত-পাঁচ না ভেবেই দুই নায়িকা ঢুকে পড়লেন পুরুষ শৌচাগারে। দীপিকা এও জানান, প্রয়োজনের সময় বাথরুম পরিস্কার কি না, তা একেবারেই মাথায় আসে না, বাথরুম হলেই হল।

   

দীপিকা সালের কথা না জানালেও আলিয়ার পুরনো পোস্ট দেখলে বোঝা যাবে, ২০১৬ সালে বার্লিনে ‘কোল্ডপ্লে’ শুনতে গিয়েছিলেন তিনি। সঙ্গে দীপিকা, শকুন ছাড়াও সোনম কপূর ছিলেন। সম্ভবত এই ঘটনা ২০১৬ সালেরই।

জোর চর্চায় দীপিকার আগামী ছবি ‘গেহরাইয়া’! ইতিমধ্যেই রিলিজ করেছে ছবির ট্রেলার আর টিজার! ২ মিনিট ৪২ সেকেন্ডের ট্রেলারে সিদ্ধান্ত চতুর্বেদী ও দীপিকা পাড়ুকোনের আগুন জ্বালানো রসায়নে রীতিমতো গায়ে কাঁটা দেয়! ‘গেহেরাইয়া’ তে দীপিকাএ চরিত্রের নাম আলিশা। ছবিতে তাঁকে পরকীয়া সম্পর্কে থাকতে দেখা যাবে। বিয়ের পরেও নিজের বোনের বরের সঙ্গে সম্পর্কে জড়াবে দীপিকার চরিত্রটি। সেই চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধান্ত চতুর্বেদী।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google