সকাল ৯টা পর্যন্ত রাজ্যে ভোট পড়ল ১৮.৭৬ শতাংশ! প্রথম দু’ঘণ্টায় শীর্ষে পশ্চিম মেদিনীপুর

কলকাতা: রাজ্যে শুরু হয়ে গিয়েছে প্রথম দফার মেগা নির্বাচন। বৃহস্পতিবার সকাল ৭টায় কড়া পাহারায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই বুথে বুথে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ভিড় লক্ষ করা যাচ্ছে। ...

By Moumita Biswas

Published:

Follow Us
repoll started in falta

কলকাতা: রাজ্যে শুরু হয়ে গিয়েছে প্রথম দফার মেগা নির্বাচন। বৃহস্পতিবার সকাল ৭টায় কড়া পাহারায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই বুথে বুথে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ভিড় লক্ষ করা যাচ্ছে। নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, প্রথম দু’ঘণ্টায় অর্থাৎ সকাল ৯টা পর্যন্ত পশ্চিমবঙ্গে সার্বিক ভোটদানের হার ১৮.৭৬ শতাংশ। (West Bengal Voter Turnout 9AM)

ভোটদানের নিরিখে প্রথম দু’ঘণ্টায় সবচেয়ে এগিয়ে রয়েছে জঙ্গলমহল। সকাল ৯টা পর্যন্ত রাজ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়, যার হার ২০.৫১ শতাংশ। এর ঠিক পরেই দ্বিতীয় স্থানে রয়েছে বাঁকুড়া, যেখানে ২০.২০ শতাংশ মানুষ ইতিমধ্যেই তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। অন্যদিকে, উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে সকাল ৯টা পর্যন্ত ১৭.৭০ শতাংশ ভোট পড়লেও, রাজ্যের মধ্যে সবচেয়ে কম ভোট পড়েছে মালদহে। প্রথম দু’ঘণ্টায় এই জেলায় ভোটদানের হার মাত্র ১৬.৯৬ শতাংশ।

   

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাজ্যের মোট ১৫২টি বিধানসভা কেন্দ্রে প্রথম দফার ভোটগ্রহণ চলছে। এই কেন্দ্রগুলিতে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ১,৪৭৮ জন প্রার্থী নির্বাচনী ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখযোগ্যভাবে, এই সার্বিক প্রার্থীদের মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা ১৬৭ জন। নির্বাচন কমিশনের আশা, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তের বুথগুলিতে ভোটারদের উপস্থিতি আরও বাড়বে।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google