স্ক্রুটিনিতে ধরা পড়ল গলদ! ১৫ বুথে ‘রি-পোল’? কী বললেন সুব্রত গুপ্ত?

রাজ্যের একাধিক কেন্দ্রে EVM টেম্পারিংয়ের অভিযোগ খতিয়ে দেখছে কমিশন, প্রমাণ মিললে ২–৩ মে-র মধ্যে পুনর্নির্বাচনের সম্ভাবনা

By Moumita Biswas

Published:

Follow Us
west-bengal-repoll-evm-tampering

কলকাতা: দ্বিতীয় দফার ভোট মিটলেও বিতর্কের অবসান হলো না। ইভিএম মেশিনে কারচুপির অভিযোগে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় পুনর্নির্বাচন বা ‘রি-পোল’-এর জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। কমিশন সূত্রে খবর, অন্তত ১৫টি বুথে ফের ভোট গ্রহণ হতে পারে। আজই এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। (West Bengal repoll EVM tampering)

কেন এই পুনর্নির্বাচন?

কমিশন সূত্রে জানা গিয়েছে, স্ক্রুটিনির সময় দেখা গিয়েছে ১৫টি বুথের ইভিএম মেশিনে টেপ বা আতর লাগানো রয়েছে। এই অবস্থায় ভোট গণনা করা সম্ভব নয় বলেই মনে করছেন আধিকারিকরা। বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত এই সংক্রান্ত রিপোর্ট ইতিমধ্যেই কমিশনে পাঠিয়েছেন। আজ সকালে আরও কিছু বুথের রিপোর্ট খতিয়ে দেখার পর পুনর্নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিলমোহর দেওয়া হবে।

   

বুথফেরত সমীক্ষায় আস্থা নেই! ৪ মে-র আগে উচ্ছ্বাস চেপে ‘ধীরে চলো’ নীতি বিজেপির

কোথায় কত বুথে রিপোল?

কমিশনের অন্দরের খবর অনুযায়ী, মূলত তিনটি বিধানসভা এলাকায় রিপোলের সম্ভাবনা সবচেয়ে বেশি৷

  • পশ্চিম মগরাহাট: এই কেন্দ্রে সবথেকে বেশি, অর্থাৎ ৬টি বুথে ফের ভোট হতে পারে।
  • ফলতা: এখানে ৫টি বুথে পুনর্নির্বাচনের সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, বিজেপি এই কেন্দ্রের প্রতিটি বুথেই রিপোলের দাবি জানিয়েছিল।
  • ডায়মন্ড হারবার: এই কেন্দ্রের ৪টি বুথে কারচুপির অভিযোগে ফের ভোট হওয়ার ইঙ্গিত মিলেছে।

স্ট্রংরুমে কারচুপি? শশী-কুণালের অভিযোগ পত্রপাঠ খারিজ কমিশনের

স্বস্তিতে চার জেলা

রাজ্যের সর্বত্র কিন্তু এই মেঘ নেই। কমিশনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, উত্তর ও দক্ষিণ কলকাতা, নদিয়া এবং পূর্ব বর্ধমানে কোনও পুনর্নির্বাচন হচ্ছে না। অর্থাৎ, এই চার জেলার ভোট প্রক্রিয়ায় বড় কোনও গলদ মেলেনি।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google