আজই প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা! কখন, কোথায়, কীভাবে নাম দেখবেন?

কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান। আজ, শনিবার প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গের সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা। নির্বাচন কমিশন সূত্রের খবর, ‘সামারি রিভিশন’ বা এসআইআর (SIR) প্রক্রিয়া সম্পন্ন…

West Bengal Final Voter List

কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান। আজ, শনিবার প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গের সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা। নির্বাচন কমিশন সূত্রের খবর, ‘সামারি রিভিশন’ বা এসআইআর (SIR) প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এদিন দুপুর ২টো নাগাদ এই তালিকা জনসমক্ষে আনা হবে। লোকসভা নির্বাচনের আগে এই তালিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এর ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে কারা ভোট দিতে পারবেন আর কারা পারবেন না।

কোথায় দেখবেন নিজের নাম?

ভোটাররা অনলাইন এবং অফলাইন, উভয় মাধ্যমেই তালিকাটি দেখে নিতে পারবেন। অনলাইনে দেখার জন্য নির্বাচন কমিশনের মূল ওয়েবসাইট (eci.gov.in), রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইট (ceowestbengal.nic.in) এবং ECI Net App-এ গিয়ে তালিকাটি দেখতে হবে।

   

অফলাইনে দেখতে হলে জেলাশাসকের দফতর, এসডিও (SDO) এবং বিডিও (BDO) অফিসে চূড়ান্ত তালিকাটি টাঙানো থাকবে।

এখনই বুথ স্তরে বা বিএলও (BLO)-দের কাছে এই তালিকা পাওয়া যাবে না। তবে রাজনৈতিক দলগুলিকে কমিশনের পক্ষ থেকে পেন ড্রাইভে এই তালিকা সরবরাহ করা হবে।

কীভাবে সার্চ করবেন? West Bengal Final Voter List

ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে ‘Final Voter List’ অপশনে ক্লিক করতে হবে। এরপর নিজের নাম এবং এপিক (EPIC) নম্বর বা ভোটার কার্ডের নম্বর দিলেই স্ক্রিনে আপনার নাম ও বর্তমান স্থিতি ভেসে উঠবে।

তালিকার তিনটি গুরুত্বপূর্ণ বিভাগ
এবারের তালিকায় ভোটারদের নাম তিনটি বিশেষ বিভাগে ভাগ করা হয়েছে, যা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন:

১. বৈধ ভোটার: যাদের নামের পাশে কোনো বিশেষ মন্তব্য নেই, তারা বৈধ ভোটার হিসেবে গণ্য হবেন এবং ভোট দিতে পারবেন।

২. ডিলিটেড (Deleted):
যদি কারো নামের পাশে ‘ডিলিটেড’ লেখা থাকে, তবে বুঝতে হবে তালিকা থেকে তাঁর নাম বাদ গিয়েছে। এই ক্যাটেগরির ব্যক্তিরা ভোট দিতে পারবেন না।

৩. অ্যাডজুডিকেশন (Adjudication):
যাঁদের নাম এখনও যাচাইয়ের প্রক্রিয়ায় রয়েছে বা বিবেচনাধীন, তাঁদের নামের পাশে ‘অ্যাডজুডিকেশন’ লেখা থাকবে। বর্তমানে রাজ্যে এই সংখ্যাটি প্রায় ৬০ লক্ষ ৬৭৫। এঁরা ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে কমিশন এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি।

দুপুর ২টোর পর থেকেই লিঙ্কে ক্লিক করে নিজের ভোটাধিকার নিশ্চিত করতে পারবেন সাধারণ মানুষ।