বাংলায় বিধানসভা ভোট ৩ দফায়? ২ মার্চ ঘোষণার সম্ভাবনা, নজরে ৫ জেলা

কলকাতা: রাজ্যে এসআইআর (SIR) প্রক্রিয়া শেষ হওয়ার পরেই বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হতে চলেছে। এই আবহে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, এবারের ভোট মোট তিন…

West Bengal Assembly elections

কলকাতা: রাজ্যে এসআইআর (SIR) প্রক্রিয়া শেষ হওয়ার পরেই বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হতে চলেছে। এই আবহে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, এবারের ভোট মোট তিন দফায় সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সূত্রের খবর, আগামী ২ মার্চ বাংলার বিধানসভা নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা হতে পারে।

উত্তরবঙ্গের ৮টি জেলায় একদিনেই ভোট?

ভোটের রূপরেখা ও বিশেষ নজরদারি সূত্রের খবর অনুযায়ী, এবারের নির্বাচনে উত্তরবঙ্গের ৮টি জেলায় একদিনেই ভোট সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে কমিশনের। অন্যদিকে, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দুই দফায় ভোট নেওয়া হতে পারে।

Advertisements

কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, হুগলি এবং নদিয়ায় একসঙ্গে ভোট করানোর ভাবনা চলছে। পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে অন্য দফায় ভোট হতে পারে। তবে, অশান্তি প্রবণ ৫টি জেলা, মুর্শিদাবাদ, মালদহ, বীরভূম, কোচবিহার এবং দক্ষিণ ২৪ পরগনা, কমিশনের বিশেষ নজরদারিতে রয়েছে।

ভোটের দফা কমানোর জন্য কমিশনের কাছে আবেদন West Bengal Assembly elections

কেন্দ্রীয় বাহিনীর ওপর নির্ভরতা ভোটের দফা কমানোর জন্য রাজ্যের নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছিল। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে জাতীয় নির্বাচন কমিশনের ওপর। ওয়াকিবহাল মহলের মতে, রাজ্যে কতটা কেন্দ্রীয় বাহিনী থাকছে এবং স্পর্শকাতর বুথগুলির নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনী মোতায়েন কীভাবে হচ্ছে, তার ওপরই ৩ দফায় ভোট হওয়া সম্ভব কি না তা নির্ভর করছে।

নিরাপত্তা ব্যবস্থা ও বাহিনীর প্রাপ্যতা নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করছেন। সেখান থেকে গ্রিন সিগন্যাল মিললেই আনুষ্ঠানিকভাবে দফা কমানোর কথা ঘোষণা করা হতে পারে।