Bay Of Bengal: বঙ্গোপসাগরে জলোচ্ছাস, কপিল মুনির আশ্রমের রাস্তা ভাঙল

মে-জুন মাসে ভারী বর্ষণ হলেও এবার রেকর্ড গরম পড়ছে উত্তরবঙ্গে। এদিকে গরমে পুড়ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গা। কয়েক দফা বৃষ্টি হলেও সেভাবে স্বস্তি মেলেনি। একদিকে যখন বৃষ্টির ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

মে-জুন মাসে ভারী বর্ষণ হলেও এবার রেকর্ড গরম পড়ছে উত্তরবঙ্গে। এদিকে গরমে পুড়ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গা। কয়েক দফা বৃষ্টি হলেও সেভাবে স্বস্তি মেলেনি। একদিকে যখন বৃষ্টির অপেক্ষায় চাতক পাখির মতো বসে আছে সকলে তখন উপকূলে রীতিমতো বন্যার সৃষ্টি হয়েছে।

দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপের উপকূল ছাপিয়ে সাগরের জল ঢুকছেন। ভেঙে গেছে বিখ্যাত কপিল মুনির আশ্রমের সামনের রাস্তা। জারি হয়েছে সতর্কতা।

   

দীঘা সহ পূর্ব মেদিনীপুরের উপকূলে একাধিক এলাকা জলের তলায় চলে গিয়েছে। জানা গিয়েছে। জল ঢুকে গিয়েছে দীঘার ৩৫টি হোটেলে। জল উঠে এসেছে ওল্ড দীঘার মেন রোড পর্যন্ত। রাস্তায় এক কোমর করে জল দাঁড়িয়ে যাওয়ায়, নর্দমা আর সমুদ্রের জল মিলেমিশে একাকার হয়ে গিয়েছে।

শুধু তাই নয়, নর্দমায় পড়ে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন পর্যটক। প্রশাসনের তরফে মাইকিং করে জনগণকে সতর্ক করা হচ্ছে। সেইসঙ্গে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google