সপ্তাহান্তে ফের বাড়বে শীতের আমেজ, পূর্বাভাস আবহাওয়া দফতরের

কলকাতা: রাজ্যে (West Bengal weather forecast) শীতের গতি আপাতত ধীর। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকায় কড়া শীতের অনুভূতি কিছুটা কমেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী,…

west-bengal-cold-weather-update-january-5-2026

কলকাতা: রাজ্যে (West Bengal weather forecast) শীতের গতি আপাতত ধীর। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকায় কড়া শীতের অনুভূতি কিছুটা কমেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন পশ্চিমবঙ্গজুড়ে আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, তবে সকালের দিকে কুয়াশা কিছু এলাকায় প্রভাব ফেলতে পারে।

আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা আরও সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে সকাল ও রাতের ঠান্ডার তীব্রতা কমবে। তবে এই পরিস্থিতি স্থায়ী নয়। দু’দিন পর ফের পারদ নামার সম্ভাবনা রয়েছে। কলকাতায় রাতের তাপমাত্রা আবার ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

   

উত্তরবঙ্গে কুয়াশার দাপট আরও কয়েক দিন বজায় থাকবে। শনিবার পর্যন্ত সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারের নীচে নামতে পারে।

দক্ষিণবঙ্গেও সকালের দিকে কুয়াশা দেখা যেতে পারে। পশ্চিম বর্ধমান, বীরভূম ও দক্ষিণ ২৪ পরগনায় কুয়াশার সম্ভাবনা তুলনামূলক বেশি। কলকাতা-সহ অন্যান্য জেলায় খুব হালকা কুয়াশা থাকতে পারে। শহরে দিন ও রাতের তাপমাত্রা আপাতত স্বাভাবিকের সামান্য উপরে থাকবে।

পরপর পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার জেরে আপাতত তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকলেও, সপ্তাহান্তে আবার শীতের আমেজ কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস।