বন্ধুদের মধ্যে কামড়া-কামড়ি, আঙুল ছিঁড়ে রক্তারক্তি

মজার ছলে কথা চলছিল, তার মধ্যেই রক্তারক্তি কান্ড। আহত হলেন দুজন। ঘটনাটি উত্তর দিনাজপুরের রায়গঞ্জের একটি গ্রামে। প্রতক্ষ্যদর্শীরা বলছেন তারা পরস্পর পরিচিত। মিঠু রায় ও রবীন্দ্রনাথ বর্মন নামে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

মজার ছলে কথা চলছিল, তার মধ্যেই রক্তারক্তি কান্ড। আহত হলেন দুজন। ঘটনাটি উত্তর দিনাজপুরের রায়গঞ্জের একটি গ্রামে। প্রতক্ষ্যদর্শীরা বলছেন তারা পরস্পর পরিচিত। মিঠু রায় ও রবীন্দ্রনাথ বর্মন নামে দুই ব্যক্তি। দোকানের সামনে দাঁড়িয়ে তারা কথাবার্তা বলছিলেন, সেই সময়েই রবীন্দ্রনাথ মিঠুকে উদ্দেশ্য করে ঠাট্টা করে এবং তারপরেই এই ঘটনা।

এলাকাবাসী এই ঘটনায় অবাক। গ্রাম্য মস্করা, শৈশব জীবনের কিছু ভুলভ্রান্তি নিয়ে ঠাট্টা করছিলেন। তাতেই মিঠু রায় উত্তক্ত হয়ে পড়েন। বিবাদের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে দুজনে দুজনকে কামড়াকামড়ি শুরু করেন। তাতেই একজনের বুড়ো আঙুল ছিঁড়ে দু ফাঁক হয়ে যায়। এমন ঘটনার কথা ভেবেই উঠতে পারেননি মানুষজন। শৈশব জীবনে এরম ঘটনা ঘটে না , যা হয়েছে এই বয়সে। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। তারা এরম কেন করল এসব নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

   

মিঠু রায়ের দাবি, তাকে দেখলেই ঠাট্টা করে, বাজে কথা বলে। আমি কিছু বলিনা। আমি এমনিতেই চাকরিজীবী মানুষ। প্রথমে ও মারে, আমিও দুচারটে মারি। তখন ও আঙুল কামড়ে ধরে, ছাড়েনা। নিজে বাঁচতে আমিও ওকে কামড় মাড়লাম। তখন আমার আঙুল দাঁত দিয়ে কেটে দিল। মিঠুর স্ত্রীয়ের দাবি, “নোংরা কথা বলতেই ঝামেলা শুরু হয়েছে। কাঁধে কামড়ের দাগ বসে গেছে। চোখের কাছে আঁচড়ের দাগ। চোখটা উপরাতে চেয়েছিল।”

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google