তিন টুকরো তৃণমূল! তৈরি WhatsApp গ্রুপ, সুদীপ-কাকলিদের ছেড়ে আলাদা ঋতব্রত?

কলকাতা/নয়াদিল্লি: বঙ্গ রাজনীতিতে অভাবনীয় পটপরিবর্তন। দুই নয়, কার্যত তিন টুকরো হয়ে গেল তৃণমূল কংগ্রেস। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনুগত শিবির, অন্যদিকে সাংসদ ও বিধায়কদের দু’টি পৃথক…

TMC split as rebel MPs join NCPI and extend support to NDA govt

কলকাতা/নয়াদিল্লি: বঙ্গ রাজনীতিতে অভাবনীয় পটপরিবর্তন। দুই নয়, কার্যত তিন টুকরো হয়ে গেল তৃণমূল কংগ্রেস। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনুগত শিবির, অন্যদিকে সাংসদ ও বিধায়কদের দু’টি পৃথক বিদ্রোহী গোষ্ঠী, সব মিলিয়ে আড়াআড়ি বিভক্ত রাজ্যের এই চর্চিত রাজনৈতিক দল।

কেন্দ্রে এনডিএ-কে সমর্থন বিদ্রোহী সাংসদদের

রবিবার কাকলি ঘোষ দস্তিদার এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলের ২০ জন বিদ্রোহী সাংসদ ‘ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অব ইন্ডিয়া’ (NCPI)-তে যোগ দিয়েছেন। দলত্যাগ বিরোধী আইন এড়াতেই তাঁদের এই কৌশলগত পদক্ষেপ। জানা গিয়েছে, আগামী ২১ জুলাই শুরু হতে চলা বাদল অধিবেশনে এই বিক্ষুব্ধ সাংসদরা মমতা শিবিরের অবশিষ্ট ৮ সাংসদের থেকে লোকসভায় আলাদা ব্লকে বসবেন এবং কেন্দ্রে এনডিএ সরকারকে সমর্থন করবেন।

   

বাংলার উন্নয়নের স্বার্থে রাজ্যের বিজেপি সরকারের সঙ্গে নিরবচ্ছিন্ন সমন্বয় রাখতে তাঁরা ইতিমধ্যেই ‘ডেভেলপমেন্ট অব বেঙ্গল’ (Development of Bengal) নামে একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছেন। পাশাপাশি, স্পিকারের কাছে নিজেদের ‘প্রকৃত তৃণমূল’ হিসেবে স্বীকৃতি আদায়ের লক্ষ্যে আইনি লড়াইয়ের প্রস্তুতিও শুরু করেছে এই এনসিপিআই গোষ্ঠী।

রাজ্যে গঠনমূলক বিরোধিতায় ঋতব্রত শিবির

কেন্দ্রে বিদ্রোহী সাংসদরা বিজেপিকে সমর্থন করলেও, রাজ্য বিধানসভায় সম্পূর্ণ ভিন্ন অবস্থান নিচ্ছেন বিক্ষুব্ধ বিধায়করা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলের ৮০ জন বিধায়কের মধ্যে ৬০ জন একজোট হয়েছেন। তাঁদের স্পষ্ট দাবি, তাঁরাই বিধানসভায় রাজ্যের মূল বিরোধী দল।

সাংসদদের মতো অন্ধভাবে তাঁরা রাজ্যের বর্তমান বিজেপি সরকারকে সমর্থন করবেন না। বরং নিজেদের আলাদা তৃণমূল হিসেবে পরিচয় দিয়ে তাঁরা গঠনমূলক বিরোধিতার পথেই হাঁটবেন। রাজ্যের প্রকৃত উন্নয়নের স্বার্থে শুধুমাত্র প্রয়োজনবোধেই তাঁরা সরকারকে সমর্থন করবেন বলে জানিয়েছেন।

সব মিলিয়ে, লোকসভায় বিজেপির সঙ্গে সখ্যতা এবং বিধানসভায় সতর্ক দূরত্ব, বিদ্রোহী তৃণমূল নেতাদের এই দ্বিমুখী কৌশল ঘিরেই এখন তোলপাড় জাতীয় ও রাজ্য রাজনীতি।