‘কসাইতে পরিণত হয়েছে ডাক্তাররা’, বিস্ফোরক মন্তব্য TMC বিধায়কের

ফের একবার শিরোনামে উঠে এলেন তৃণমূল (TMC) বিধায়ক লাভলী মৈত্র। আর এবারে তিনি যা মন্তব্য করলেন তা শুনে সকলেই রীতিমতো অবাক হয়ে গেলেন। এবার তিনি আরজি কর (RG ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ফের একবার শিরোনামে উঠে এলেন তৃণমূল (TMC) বিধায়ক লাভলী মৈত্র। আর এবারে তিনি যা মন্তব্য করলেন তা শুনে সকলেই রীতিমতো অবাক হয়ে গেলেন। এবার তিনি আরজি কর (RG Kar Case)-কাণ্ডে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কসাইয়ের সঙ্গে তুলনা করলেন। হ্যাঁ ঠিকই শুনেছেন।

এমনিতে বাংলা তথা সমগ্র দেশজুড়ে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে। সমাজের সব ধরনের মানুষ এই ঘটনার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। সুর চড়িয়েছেন শাসক বিরোধী দলের নেতা মন্ত্রীরা সকলেই। কিন্তু শাসক দল তৃণমূলের নেতা নেত্রীদের কু কথার ধারাবাহিকতা যেন থামারই নাম নিচ্ছে না। এবার এই তালিকায় নাম লেখালেন লাভলী মৈত্র (Lovely Moitra)। তিনি চিকিৎসকদের কসাইয়ের সঙ্গে তুলনা করেছেন।

   

নিজের এক্স হ্যান্ডেলে বিজেপি নেত্রী কেয়া ঘোষ (Keya Ghosh)। তিনি লাভলী মৈত্রের একটি ভাষণের ক্লিপ শেয়ার করেন। তারপর লেখেন, ‘এবার চিকিৎসকদের কসাইয়ের সঙ্গে তুলনা করলেন তৃণমূল বিধায়ক লাভলী মৈত্র! আশা করি ঈশ্বর না করুন যদি লাভলী মৈত্র অসুস্থ হয়ে পড়েন, তবে তিনি তার চিকিৎসার জন্য এই “কসাইদের” কারও কাছে যাবেন না। আমি কি উল্লেখ করেছি যে তাঁর স্বামী তৃণমূল সরকারের অধীনে কর্মরত একজন আইপিএস অফিসার?’

কেয়া ঘোষ অপর আরেকটি পোস্ট করেন। যেখানে লাভলী মৈত্রকে তীব্র হুঁশিয়ারি দিতে শোনা যায়। সোনারপুর দক্ষিণের তৃণমূল কংগ্রেস বিধায়ক লাভলী মৈত্র বলেন, ‘বদল তো ২০১১-তে হয়েছিল। ২০২৪-এ বদলাও হবে। হবে তো? মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি কেউ আঙুল তোলে সেই আঙুল কী করে নামাতে হয় আমরা খুব ভালো জানি।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।