TMC: এবার ভরতপুরের ওসিকে হুমকি হুমায়ুন কবীরের

এবার ভরতপুরের ওসি ও বিডিওকে ডেডলাইন বেঁধে দিলেন খোদ TMC বিধায়ক হুমায়ন কবীর। তিনি জানান, ‘৭ দিন সময় দিলাম। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি। ৭ দিন দেখ তারপরেই সিদ্ধান্ত জানিয়ে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

এবার ভরতপুরের ওসি ও বিডিওকে ডেডলাইন বেঁধে দিলেন খোদ TMC বিধায়ক হুমায়ন কবীর। তিনি জানান, ‘৭ দিন সময় দিলাম। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি। ৭ দিন দেখ তারপরেই সিদ্ধান্ত জানিয়ে দেব।’ মুর্শিদাবাদ থেকে রাজ্য জুড়ে সরগরম।

বিধায়কের অভিযোগ, ‘ভোটে বিজেপির হয়ে কাজ করেছেন ভরতপুরের ওসি। পুলিসশ সুপারকে বলেও কোনও কাজ হয়নি। বিডিও-র বিরুদ্ধেও জেলা শাসকের কাছে অভিযোগ করা হয়েছে। বুিডিও এমন কাজ করছেন যেন স্থানীয় মস্তান।’ 

   

উল্লেখ্য, থানার সামনে জমি ঘেরাকে কেন্দ্র করে দফায় দফায় অশান্ত হয়ে ওঠে ভরতপুর। এরপরেই সেখানে আসেন ভরতপুরের বিধায়ক হুময়ুন কবীর। বিধায়ক বলেন, ‘বিধানসভা খোলা রয়েছে। আগামীকাল আমি বিধানসভায় যাব। সেখানে রাজ্যের পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে মুর্শিদাবাদ জেলায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে অবগত করব। এই জেলার প্রশাসনের একটা অংশ যে ভাবে বিরোধী রাজনৈতিক দল বিজেপির সঙ্গে যোগসাজশ করে তৃণমূলের ক্ষতি করছে, তাঁদের কার্যকলাপ মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে জানাব।’

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।