ছাব্বিশের নির্বাচনের আগে লালপুরে ‘বিরাট’জয় তৃণমূলের! যা ঘটল….

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই রাজনৈতিক মহলে আবারও উঠেপড়ে শুরু হয়েছে দলবদলের খেলা। এবার সেই খেলার মাঝেই ‘বড় জয়’ হাসিল করল রাজ্যের (West Bengal) শাসক দল…

tmc-in-west-bengal-big-defector-joinings-before-2026-elections

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই রাজনৈতিক মহলে আবারও উঠেপড়ে শুরু হয়েছে দলবদলের খেলা। এবার সেই খেলার মাঝেই ‘বড় জয়’ হাসিল করল রাজ্যের (West Bengal) শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। CPIM ও ISF থেকে প্রায় ২০০ জনেরও বেশি নেতা-কর্মী তৃণমূলে যোগদান করেন।

রাজারহাটে দীর্ঘ বৈঠক সেলিম-হুমায়ুনের, ২৬-এ নতুন জোট সমীকরণ?

   

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর এক নম্বর ব্লকের লালপুর গ্রাম পঞ্চায়েতে। লালপুরের ২৬ নম্বর বুথে তৃণমূলের এক বিশেষ কর্মসূচি চলছিল। সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গত ১৫ বছরে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের চিত্র প্রদর্শন করা হয় প্রজেক্টরের মাধ্যমে। ঠিক এই সময়ই CPIM ও ISF থেকে নেতাকর্মীরা শাসকদলে যোগ দেন।

যোগদানকারীদের দলীয় পতাকা তুলে দেন মথুরাপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মানবেন্দ্র হালদার। তিনি বলেন, “তৃণমূলের উন্নয়নমূলক কাজের জোয়ার দেখেই সবাই আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে। এই ধরনের উদাহরণ রাজ্যজুড়ে লক্ষ্য করা যাচ্ছে।”

যারা তৃণমূলে যোগদান করেছেন তাদের মধ্যে এক জন জানান, “রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও কর্মকাণ্ড দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি। তাই তৃণমূলে আসা আমাদের জন্য একটি স্বাভাবিক পদক্ষেপ।”

রাজ্যের রাজনীতিতে ভোটের আগে এই ধরনের দলবদলের খেলা নতুন নয়। শাসক ও বিরোধী শিবিরে উভয় দিকেই এই ধরনের যোগদান ও ছাড়াই নিয়মিত ঘটছে। এবারও উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের নানা প্রান্তে দলবদলের এই খেলায় রাজনৈতিক স্ট্র্যাটেজি সাজানো শুরু হয়েছে। কোথাও শাসক শিবিরে, কোথাও বিরোধী শিবিরে। সর্বত্র চলছে ঘুঁটি সাজানোর লড়াই। ফলত ভোটের আগে এই ধরনের ‘ভাঙা-গড়া’ আন্দোলন রাজনীতির উত্তাপ আরও বাড়াচ্ছে।