নিজের বাড়িতে আগুন ধরিয়ে দিলেন গৃহবধূ

জলপাইগুড়ি: কথাতেই আছে পাগলেও নিজের ভালোটা বোঝে৷ কিন্তু নিজেই নিজের ক্ষতি করে সকলকে অবাক করে দিলেন এক গৃহবধূ৷ নিজেই নিজের বাড়িতে আগুন লাগিয়ে দিল এক গৃহবধূ৷ বুধবার এই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
woman set on fire, representational picture

জলপাইগুড়ি: কথাতেই আছে পাগলেও নিজের ভালোটা বোঝে৷ কিন্তু নিজেই নিজের ক্ষতি করে সকলকে অবাক করে দিলেন এক গৃহবধূ৷ নিজেই নিজের বাড়িতে আগুন লাগিয়ে দিল এক গৃহবধূ৷ বুধবার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রায়গঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের কার্জিপাড়া এলাকায়৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার রান্নাঘর থেকে ধোঁয়া বের হতে দেখে এলাকাবাসী৷ এরপর স্থানীয়রা খবর দেয় দমকলে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় বেলাকোবা ফাঁড়ির পুলিশ ও শিলিগুড়ি থেকে দমকলের একটি ইঞ্জিন৷ দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে দমকলবিভাগ৷

   

জানা যায়, দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ছাই হয়ে যায় ওই বাড়ির রান্নাঘর৷ একাধিক সামগ্রীও পুড়ে ছাই হয়ে যায়৷ যে মহিলা আগুন লাগিয়েছেন তিনি মানসিক ভারসাম্যহীন৷ তিনি নিজেই তাঁর রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়৷ ওই মহিলার স্বামী প্রশান্ত রায় বলেন, ‘‘আমার স্ত্রী মানসিক ভারসাম্যহীন৷ তাই তিনি এই কাজ করেছে৷’’

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google